Migratory Birds :ক্যাস্পিয়ান সাগর থেকে 4 হাজার কিলোমিটারের পথ উড়ে ঘাটালে গ্লসি আইবিসের তিন প্রজাতি! খুশি পক্ষী বিশারদরা

Share

ঘাটাল 1 লা নভেম্বর :

প্রতিবছরই শীত পড়লেই গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বর্ডার এলাকা গুলোতে জলাশয় ছুটে আসে বিদেশী বহু পাখি। তবে এখনো শীত পড়েনি, তার আগেই পরিযায়ী পাখিদের দল ভিড় করছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর সহ কেশিয়াড়ি এবং গড়বেতার বিভিন্ন জলাসয়ে।বিভিন্ন প্রজাতির পাশাপাশি একই গণের একাধিক প্রজাতির পাখিও হাজির কাঁসাই নদীর ধারে বা সামাট, দলপতিপুরের মতো জলাশয়ে। যা দেখে বেজায় খুশি পক্ষীপ্রেমীরা। তাঁদের আশা, শীত বাড়ার সঙ্গে সঙ্গে আরও পরিযায়ী পাখির সংখ্যা বাড়বে জেলায়।

আকাশ মেঘলা নিম্ন চাপের দরুন এখনো ঝড় ঝঞ্ঝা কাটছে না রাজ্যের সঙ্গে জেলায়। শীত পড়তে এখনো অনেক বাকি, তবে তার মধ্যেই দল বেঁধে পরিযায়ী পাখিদের পাখিরা আসতে শুরু করেছে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় যা নিয়ে উৎসাহী পক্ষী বিশারদরা। মূলত পশ্চিমবঙ্গ জীববৈচিত্র পর্ষদের সঙ্গে যুক্ত বা পরিযায়ী পাখি নিয়ে গবেষণারত ব্যক্তিরা এ বার দু’টি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছেন। পক্ষী বিশারদরা তাদের তথ্য অনুযায়ী জানাচ্ছেন, নানা ধরনের পরিচয় পাখিরা ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছে, এই ঘাটাল ও তার সংশ্লিষ্ট এলাকায়। এলাকায় গিয়ে ছবি তুলে এবং তথ্য সংগ্রহ করলে সেই তথ্যই সামনে এসেছে। তবে ইতিমধ্যে সবচেয়ে বেশি যে পাখিটি দেখা গিয়েছে তা হল ‘গ্লসি আইবিস’ বা খয়রা কাস্তেচেরা পাখি। বিভিন্ন তথ্য ঘেটে দেখা যায় প্রায় ১৮৭৮ সালে পশ্চিম মেদিনীপুর জেলায় যার প্রথম উপস্থিতি নথিভুক্ত করেন ভ্যালেন্টাইন বেল নামে এক আইরিশ পক্ষীপ্রেমী।

সেই খবর প্রকাশিত হয়েছিল অ্যালান অক্টোভিয়ান হিউমের ‘স্ট্রে ফেদার’ জার্নালে। সেই পাখির দেখা এ বছরও দেখা গিয়েছে ঘাটালের গড়প্রতাপনগর, সামাট এবং দলপতিপুরের জলাশয়ে। যদিও ওই পাখিদের কতগুলো আসছে কি কি করছে সেই নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে রেখেছে পক্ষে বিশারদরা। তারা এও দাবি করেন,’গ্লসি আইবিস ছাড়াও একই গণের তিন প্রজাতির পরিযায়ীর দেখা মেলার মতো গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে। সেগুলি হলো গ্রে হেডেড ল্যাপউইং বা সালাং, ইয়েলো ওয়াটলড ল্যাপউইং বা হলুদ হট্টিটি আর রেড ওয়াটলেট ল্যাপউইং বা লাল লতিকা হট্টিটি। এদের দেখা মিলেছে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতীর কাছে, কাঁসাই নদীর বাঁকে। একই ফ্রেমে পাশাপাশি তিনটি আলাদা গণের এমন একটি ছবি দেখে পক্ষীপ্রেমীরাও বিস্মিত! এ ঘটনা দেখে কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন, ‘এআই–এর যুগ তো। হয়তো তার সাহায্যেই বানানো।’ এমনটা শুনে ওস্পিতা বলেন, ‘আমার ভাগ্য ভালো ছিল, তাই ওদের একই ফ্রেমে পেয়ে গিয়েছি।’ এর বাইরেও দেখা মিলছে অন্য অনেক প্রজাতির পরিযায়ীর। জলাশয়ে দেখা গিয়েছে সরাল, স্বর্ণ জিরিয়া, কাদাখোঁচা, সাদা খঞ্জনা, বাঁশবনে থাকা কমলা দামা, সবুজ বালুবাটান, সাধারণ বালুবাটান, বনবাটানের মতো পাখিদের। পক্ষীপ্রেমীদের মতে, এই ঘটনায় বোঝা যায় পশ্চিম মেদিনীপুরে এখনও বেশ কয়েকটি জলাশয়ের পরিবেশ ও স্বাস্থ্য ভালো রয়েছে। শীত পড়লে আরও পরিযায়ীর সংখ্যা বাড়বে ব‌লেও আশাবাদী সকলে!

এই নিয়ে পাখি নিয়ে গবেষণারত ওস্পিতা পাত্রের দাবি,‘গড়প্রতাপনগরে তো প্রায় ২০–২২টি খয়রা কাস্তেচেরা দেখা গিয়েছে। সামাটে ৬টি আর দলপতিপুরেও ২টির দেখা মিলেছে।’ যা থেকে পরিষ্কার হল, ক্যাস্পিয়ান সাগর থেকে ৪ হাজার কিলোমিটারের বেশি পথ উড়ে প্রায় ১৫০ বছর ধরে পরিযান করছে এই পাখির দল! অবশ্য এই প্রজাতির পাখি যে শুধুমাত্র ক্যাস্পিয়ান সাগরের তীর থেকেই আসে এমনটা নয়। রাজস্থান ও গুজরাটেও এই প্রজাতির পাখিদের স্থায়ী আস্তানা রয়েছে।’

যদিও অন্যদিকে এ ব্যাপারে কেশপুর কলেজের অধ্যাপক তথা জীববৈচিত্র পর্ষদের পক্ষী গণনার কাজে যুক্ত সুমন প্রতিহারের দাবি,‘বর্তমানে অনেক জলাশয়ই নষ্ট হয়ে গিয়েছে। এই কারণেই পরিযায়ী পাখি এখন আর সর্বত্র আসে না। এই ধরনের পাখিদের অনেক দলই পুরোনো জায়গার পরিবর্তে নতুন নতুন জলাশয় খুঁজে নিচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও পরিযায়ীরা আসছে। তবে পরিযায়ী পাখির আগমন বাড়ল না কমলো, তা জানতে আরও কিছুটা সময় লাগবে। কারণ, সবে পরিযায়ী পাখি আসা শুরু হয়েছে। পুরো শীত জুড়েই এই পাখি আসতে থাকে।’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *