Suvendu Adhikari Sava : ‘এখন বেবি এবং আন্টির ভাব-ভালোবাসা হয়েছে ‘ 2007 সালের নন্দীগ্রামের কেস রিওপেন করব! গড়বেতা থেকে সিপিএম তৃণমূলকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Share

গড়বেতা 31 সে অক্টোবর :

নির্দিষ্ট টাইমের ঘন্টা খানেক দেরির পরে সভা করতে গড়বেতাতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইদিন তিনি গাড়িতে করে বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে সভায় প্রবেশ করেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী সিপিএম এবং তৃণমূলকে বেনজির আক্রমণ করেন। এর সঙ্গে তিনি রাজ্যে নৈরাজ্য প্রতিরোধের ডাক দেন। আলু চাষীদের ব্যবসা ভালো করার এবং বিভিন্ন ভাতা প্রদানের আশ্বাস দিয়ে যান মুখ্যমন্ত্রী।

এদিন পশ্চিম মেদিনীপুর জেলার শেষ প্রান্ত গড়বেতাতে নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী বিকেল নাগাদ সভা করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে গাড়িতে করে বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে হাত নাড়তে নাড়তে সভা মঞ্চে ঢোকেন। এরপর সভায় বরণে পর্ব শেষ হলে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রথমে নেতৃত্বেদের যেমন সম্মান এবং অসময়ে পাশে দাঁড়ানোর জন্য তাদের শুভেচ্ছা জানান ঠিক তেমনি রাজ্যের বিরোধী তৃণমূল এবং সিপিএমকে কটাক্ষ করেন কড়া ভাষায়। এদিন সিপিএমের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে বলেন,’একসময় এই জেলায় নৈরাজ্য সৃষ্টি করেছিল সিপিএম। শুধু এই জেলায় নয় ২০০৭ সালের নন্দীগ্রামে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করত ও রক্তাক্ত কান্ড ঘটিয়েছিল আমি সেই ২০০৭ সালের ঘটনার কেসের ওপেন করব।’ তিনি মহম্মদ সেলিমকে কটাক্ষ করতে গিয়ে বলেন,’ আপনার এত সাহস হয় কি করে বলার যে আপনি বলেছেন বিজেপি এসেছিল সিপিএমকে আক্রমণ করতে জনগণ নাকি প্রতিরোধ করেছিল।

শুধু নন্দীগ্রাম নয় সে সঙ্গে ছোট আঙ্গারিয়া ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।পাশাপাশি গড়বেতার সিপিএম পার্টি অফিস থেকে যারা যারা বন্দুক নিয়ে নন্দীগ্রামে র*ক্তাক্ত সূর্যোদয় ঘটাতে গিয়েছিল তাদের কেস আমি রি ওপেন করব’এটা জানিয়ে গেলাম। একটা কেও ছাড়া হবে না।এর আগেও আমি ওদের জবাব দিয়ে গেছি। উল্লেখ, করে বলেন একসময় তপন শুকুরেরা বলেছিল গড়বেতায় সভা করতে এলে এলে পা ভাঙবে। আমি ওদের বুকের উপর দাঁড়িয়ে তিন দিনের মাথায় সভা করে গিয়েছিলাম। এরপর তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে বলেন,’ এখন যাহাই তৃণমূল তাহাই সিপিএম’ দু’পক্ষ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে আবার সেই নৈরাজ্যের দিন ফিরিয়ে আনতে চায়। তা রুখে দিতে হবে জনগণকে। এরপর তিনি একটি বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, ‘এক বিশেষ গোষ্ঠীর লোকেরা যারা একসঙ্গে সময় চমকাইতলা, খড়্কুশমায় অত্যাচার করেছে তারা এখন জামা বদল করে লাল জামা পরে আবার অত্যাচার করতে চাইছে। কারণ দিল্লিতে আজকে বেবি এবং আন্টি দুজনের ভাব ভালোবাসা হয়েছে।

আন্টি বলতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে বোঝান এবং বেবি বলতে সিপিএমের সর্বভারতীয় নেত্রী এম এ বেবি কে বলেন। এরপর উপনির্বাচন নিয়ে বলতে গিয়ে বলেন আমরা ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে কিছু কাচাকাচি হয়েছে এই রাজ্যে। একটা পুনর্নির্বাচন এবং দুটো উপনির্বাচন হয়েছে যেখানে ফলতার তৃণমূল বিধায়ক বলেছিলেন ‘পুষ্পা ঝুঁকে গা নেহি শালা’ তিনি ভোটের আগেই শুয়ে পড়েছিলেন। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সভা মঞ্চ থেকে গড়বেতা কে আলাদা মহাকুমা করার ভাবনা চিন্তাও প্রকাশ করেন সেই সঙ্গে আলু চাষীদের যাতে আলু ব্যবসা ভালো করে করতে পারে তারও আশ্বাস দেন। তবে কঙ্কাল কান্ডের নায়ক তপন ঘোষ কে খুঁজে বের করে জেলে ঢোকানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী খোদ জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা কে। তবে শেষে যাবার সময় তিনি জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে মেদিনীপুরের চারটি পুজো উদ্বোধন করতে আসবেন বলে এখান থেকেই নির্ঘণ্ট প্রকাশ করেন।

মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সভা ঘিরে গত কয়েকদিন জোর তৎপরতা ছিল প্রশাসন ও বিজেপি কর্মী নেতৃত্বের মধ্যে। একদিকে যেমন ঘূর্ণিঝড় অর্ণবের বৃষ্টিপাতে মধ্যেই চলছিল সভার প্রস্তুতি, অন্যদিকে তখন কর্মীর সমর্থকদের আনার তোড়জোড় ছিল বিশেষ মিটিং মিছিল। তবে শুক্রবার আকাশ কিছুটা পরিষ্কার হতেই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মঞ্চ। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক ব্যস্ততা। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফেও নেওয়া হয়েছিল একাধিক পদক্ষেপ। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশে ঢেকে ফেলা হয়েছে সভার মঞ্চ। এদিন শুভেন্দু অধিকারী আছেন নির্ধারিত সময়ের ঘন্টাখানেক দেরি করে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *