
কুমোর পাড়া 28 সে অক্টোবর :
কিছুটা জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের এক ও অন্যতম ব্যবসা হল এই দেওয়ালি পুতুল তথা মাটির গড়া দেওয়ালি পুতুল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, পিংলা , কেশিয়াড়ি, ঘাটালের পাশাপাশি মেদিনীপুর শহরের কুমোর পাড়ায় এই দেওয়ালি পুতুল গড়া হয় পূর্বাপুরুষ ধরে। হাতে তৈরি করা মাটির ছাঁচ দিয়ে এই রকমারি দেওয়ালি পুতুলের চাহিদা রয়েছে মেদিনীপুর সহ গোটা জেলা এবং সেই সঙ্গে ভিন্ন জেলায়। তাই এক প্রদীপ, দুপ্রদীপ, তিন প্রদীপ সেই সঙ্গে এক হাতা, দুহাতা সহ থিমের দেওয়ালি পুতুল গড়েন এই শিল্পীরা। তবে এবারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আকাশের মুখ ভারের উপর কিছুটা ব্যবসার ভাটায় পড়েছে বলে দাবি শিল্পীদের।

কারণ আগেকারের মতন এবারও তারা মাটির গড়ে তাকে সেঁকে পুড়িয়ে ইতিমধ্যে রং করে শুকানোর কাজ চলছে। আবার কোথাও কোথাও চলছে তুলির টানে শেষ পর্যায়ে চোখ আঁকার কাজ। পরে এই দেওয়ালি পুতুল পাড়ি দেবে টেম্পো, ট্রাকে করে জেলা সহ ভিন্ন জেলায়। কিন্তু লক্ষ্মী পূজা কেটে গেল এখনো পর্যন্ত সেভাবে বায়না জুটেনি এই শিল্পীদের আর তাই কিছুটা সিঁদুরে মেঘ দেখছে শিল্পীরা। কারণ এই সময় তাদের প্রায় দেওয়ালে পুতুল বায়না করে দেয় হোল সেলাররা এবং সেগুলো তারা নিয়ে যাবারও প্রস্তুতি করে। কিন্তু এবারে তা ঘটেনি। তবে আগেকারের মতন এবারও তারা তাদের নির্দিষ্ট কোয়ালিটি মেইন্টেন্স করে কেউ হাজার, কেউ দুই হাজার কেউবা পাঁচ হাজার দেওয়ালি করেছেন তার সাধ ও সাধ্যের মত। বাড়ির সবাই রীতিমতো নাওয়া খাওয়া ভুলে ছোট থেকে বড় সদস্য সকলে হাত লাগিয়েছেন এই দেওয়ালি পুতুল গড়ার কাজে। তবে এবারে যেহেতু রং,মাটি সেইসঙ্গে তেলের দাম আগুন তাই দেওয়ালে পুতুলের দাম বেড়েছে এক টাকা, দু টাকা, কোনটা আবার ৩ টাকা করে প্রতি পিসে।

পুতুলের বিশেষত্ব :
প্রাচীন কাল থেকেই এই দেওয়ালি পুতুলের প্রচলন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়্গ্রাম, পূর্ব মেদিনীপুর সহ পুরুলিয়া বাঁকুড়া এবং খোদ কলকাতার ভিন্ন ভিন্ন জেলায়।১৯৮০-৯০ এর দশকে ছোট ছোট বাচ্চারা একসময় দেওয়ালে ঘর বানাতেন মাটির গ্যারা এবং ইট দিয়ে। কখনো একতলা, কখনো দোতলা বা কারো কারো তিন তলা, চারতালা দেওয়ালি ঘর এবং তার উপরও রঙ দিয়ে তারা দেওয়ালি ঘর তৈরি করতেন তিন চার কুঠি বিশিষ্ট। এরপর রকমারি দেওয়ালি পুতুল কিনে এনে তাকে সাজিয়ে এই ঘরে রাখতেন। এরপর সন্ধ্যেবেলায় তাতে কেরোসিন ঢেলে দেওয়ালি পুতুল জালানো হতো এবং বসিয়ে দেওয়া হতো এই দেওয়ালি ঘরে। কিছু কিছু ক্ষেত্রে দেওয়ালি পুতুল ছিল প্রদীপের আর সেই প্রদীপের সরষে বা তৎকালীন সময়ে মোবিল ঢেলে সলতে দিয়ে জ্বালিয়ে দেওয়া হত। যা জ্বলতো তিন দিন ধরে।

সেইসঙ্গে এই পুতুলের প্রসাদ হিসেবে।দেওয়া হতো মুড়ি-মুড়কি বাতাসা এবং মিষ্টির তৈরি রকমারি রংয়ের খেলনা দিয়ে পুজো করা হতো এই দেবদেবীর।বর্তমানে কালের গর্ভে হারিয়েছে কিছুটা সেই নস্টালজিয়া দেওয়ালি ঘর। এখনকারের শিশু কিশোররা আর সেই দেওয়ালি ঘরে মন দেন না। কারণ সেই জায়গায় দখল নিয়েছে ডিজিটাল যুগ এবং মোবাইল। মোবাইলে মগ্ন শিশু কিশোররা ভুলেছে দেওয়ালির প্রয়োজনীয়তা এবং দেওয়ালি পুতুলের চাহিদা। বর্তমানে মাটির ঘরের পরিবর্তে তার জায়গায় স্থান নিয়েছে সোলার দেওয়ালি ঘর।তবে এখনো বহু মানুষ সেই স্মৃতি আঁকড়ে তার ছেলেমেয়েদের এবং নাতি পুতিদের দেওয়ালি ঘর বানিয়ে দেন এই কটা দিন আনন্দ করার জন্য সেইসঙ্গে বা আলোর রোশনায় এবং বাজি ফাটিয়ে উৎসাহ উদ্দীপনা দিয়ে পালন করেন দেওয়ালি উৎসব ও কালীপুজো।

প্রসঙ্গত উল্লেখ্য, এখন দেওয়ালি ঘরের বদলে রেডিমেড সোলার তৈরি দেওয়ালি ঘর এসেছে বাজারে। যদিও সেগুলো কিনেই কিছুটা ক্ষান্ত মনে বাড়ি ফিরছেন ক্রেতারা। তবে দেওয়ালি পুতুলের চাহিদা রয়েছে রীতিমতো জেলা এবং রাজ্যজুড়ে। দীর্ঘ তিন চার মাস কঠোর পরিশ্রমে এক ধরনের কঠোর সাধনার মধ্যে দিয়ে শিল্পীরা গড়ে তুলছেন এই দেওয়ালি পুতুল। তাই এখন নাওয়া খাওয়া ভুলে মেদিনীপুর শহরে কুমোর পাড়ায় চলছে সেই দেওয়ালি পুতুল তৈরির চরম ব্যস্ততা।

দেওয়ালি পুতুল তৈরি করা নিয়ে শিল্পী রুনু দাস বলেন,” পূর্বপুরুষ ধরে আমাদের এই দেওয়ালি পুতুল করে আসছেন আমাদের পরিবারের সদস্যরা আমি বিয়ে হয়ে আসার পর থেকে এ দেওয়ালি পুতুল গড়ছি। তবে এখন যেভাবে রংয়ের দাম মাটির দাম বেড়েছে তাতে দেওয়ালি পুতুলের দাম আমাদের বাড়াতে হয়েছে। সেই সঙ্গে এখন আমরা আর এক হাতা দুহাজার দেয়ালি পুতুল গড়ছি না। গড়ছি প্রদীপের বেশি কারণ কেরোসিন তেলের আর বাজারে নেই যা আছে অনেক দামি। তবে আকাশের মুখ ভার এখনো পর্যন্ত কেউ বায়না করেনি জানিনা ব্যবসা কিভাবে হবে।”
অন্যদিকে শিল্পী প্রদীপ দাসের দাবি,” এই দেওয়ালি পুতুল প্রতিবারের মতন এবারও আমরা বানিয়েছি তবে দেওয়ালি পুতুল ছাড়াও মূলত আমরা মাটির জিনিসপত্র বানিয়ে জীবিকা জীবন নির্বাহ করে থাকে। আমাদের কাছে হোলসেলার রা কিনে নিয়ে চলে যায় গাড়িতে করে। যদিও এখনো বায়না জুটেনি।”

তবে আরেক শিল্পী শম্পা দাস বলেন,” জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলেছে এ বছর তার পরিমাণটা বেশি। তাই আমাদের পুতুলের দাম বাড়াতে হয়েছে এক টাকা দু টাকা করে। তবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কি ধরনের বাজার হবে বা হতে পারে তা নিয়ে আমরা আশঙ্কায় রয়েছি। যেহেতু আমরা হোলসেল বিক্রি করি তাই আমাদের পাইকারিরা এসে নিয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত কেউই এসে বায়না করেনি। এই বছর প্রায় ২০০০ পুতুল গড়েছি, গত বছরের মত আশা করছি বাজার ভালো হবে। তবে এখন আর হাতা পুতুলের উপর নজর নেই আমাদের, আমাদের প্রদীপের উপর বেশি ভরসা।”