
মেদিনীপুর 7 ই ফেব্রুয়ারি:
:মেদিনীপুর শহরে মহারাজ লজে অনুষ্ঠিত হলো ADVEN বায়োটেক প্রাইভেট লিমিটেড কোম্পানীর ডক্টরস মিট 2026। আয়োজনে উমা হোমিও। ঘরে বসে কিভাবে ওষুধ পেতে পারেন তার যাবতীয় তথ্য তুলে ধরেন বক্তারা।

নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এইদিন মেদিনীপুর শহরে মহারাজ লজে অনুষ্ঠিত হলো ADVEN বায়োটেক প্রাইভেট লিমিটেড কোম্পানীর ডক্টরস মিট 2026। আয়োজনে উমা হোমিও। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কোম্পানির ZSM কৌশিক মন্ডল, RSM শংকর দে,DASM নিতাই বেরা।এছাড়াও উপস্থিত হয়েছিলেন প্রায় শতাধিক হোমিওপ্যাথিক ডাক্তার বাবুরা। সেদিন বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে এই কোম্পানির প্রোডাক্ট নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরেন।পাশাপাশি তারা দাবি করেন এই কোম্পানির প্রোডাক্ট অন্যান্য কোম্পানির প্রোডাক্ট থেকে অনেক বেশি সুরক্ষিত ভালো এবং উৎকৃষ্ট মানের। যদিও এই অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বিশেষ খাওয়া-দাওয়ার আয়োজন।

এই বিষয়ে কোম্পানির ZSM কৌশিক মন্ডল বলেন, “আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলির গুনাগুন সম্পর্কে তথ্য দেওয়ার জন্যই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা বলি আমাদের কোম্পানির প্রোডাক্ট সার্টিফাইড সম্পূর্ণ। পাশাপাশি আমরা উমা হোমিওর ডিস্ট্রিবিউশন এর যাবতীয় তথ্য তুলে ধরলাম। ঘরে বসে সাধারণ মানুষ কিভাবে ওষুধ পাবেন এবং তার ব্যবস্থা করবে উমা হোমিও এই বিষয়েও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি।