OPERATION SINDOOR : সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানিয়ে “OPERATION Sindoor” গোলাপ সৃষ্টি গোলাপ বিশেষজ্ঞর ! সেনা বাহিনির আধিকারিক দ্বারা উদ্বোধন

Share

জকপুর 13 ই ফেব্রুয়ারি:

ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানিয়ে “OPERATION SINDOOR” নামে একটি নতুন প্রজাতির গোলাপ, সৃষ্টি করেছেন ভারতের খ্যাতনামা গোলাপ বিশেষজ্ঞ প্রণবীর মাইতি। এদিন সেনাবাহিনীর কর্মকর্তাদের হাত ধরে এই গোলাপের আনুষ্ঠানিক উদ্বোধন।

ভারতীয় সেনাবাহিনী সাহস ও বীরত্ব গোটা বিশ্বজুড়ে রয়েছে। তাদের কার্য ক্ষমতা এবং তাদের অপারেশন নাম করেছে বিশ্বের তাবড় তাবড় নেতাদের মুখে। এরকমই এক অপারেশনের নাম হলো অপারেশনের সিঁদুর। যে অপারেশন সিঁদুর নিয়ে রীতিমত সিনেমা হয়েছে,হয়েছে সিরিজ। এমনকি বিভিন্ন ভারতে সদ্য জন্ম দেওয়া বাচ্চাদের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। এবার সেই বীরত্বকে সম্মান জানিয়ে অপারেশনের সিঁদুর নামে এক প্রজাতির গোলাপ তৈরি করল পশ্চিম মেদিনীপুর জেলার জকপুরের গোলাপ বিশেষজ্ঞ প্রণবীর মাইতি।যা নিয়ে রীতিমতো সাড়া গোটা জেলা জুড়ে।এইদিন দুপুর বিকেল নাগাদ ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে তার নিজের সৃষ্ট ওই বিশেষ প্রজাতির গোলাপের চারা তুলে দেন প্রণবীর। যা নিয়ে রীতিমতো খুশির হাওয়া সেনাবাহিনী এবং জেলা বাসির মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য,এই প্রণবীর মাইতি আসলে একজন গোলাপ বিশেষজ্ঞ নামে পরিচিত গোটা জেলা জুড়ে।
এই প্রণবীর মাইতি ৬২ বছরের অসাধ্য সাধনায় তিনি বিভিন্ন রাজ্যে গিয়ে গোলাপের বিভিন্ন প্রজাতির বাগান তৈরি করে দিয়ে আসেন। বাগান থেকে বছরে কোটি কোটি টাকার ভিন্ন ভিন্ন প্রজাতির গোলাপ বিদেশে পাড়ি দেয়।প্রণবীর মাইতি গোলাপের নামকরণ করেই থেমে থাকেননি – তিনি কাশ্মীরের প্রথম গোলাপ বাগান স্থাপনে সহায়তা করার জন্য বিনামূল্যে গাছপালা এবং প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে এটি এই অঞ্চলে পর্যটনকে নতুন করে উৎসাহিত করতে পারে।উল্লেখ্য ,প্রণবীর মাইতি গোলাপ “ফুলের রাজা” বলে অভিহিত করেছেন এবং ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং তাঁর স্ত্রীর মতো বড় নামীদামী ব্যক্তিদের নামে ফুলের নামকরণ করেছেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডঃ ফারুক আবদুল্লাহর জন্যও বিশেষ গোলাপের পরিকল্পনা করছেন (যদি অনুমোদন মেলে) তবে তা তিনি করে দেখাবেন।

এই বিষয়ে প্রণবীর মাইতি বলেন,”নতুন প্রজাতির গোলাপ আমি তৈরি করেছিলাম সেই প্রজাতির গোলাপ আমি ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ছেড়ে জানতে চেয়েছিলাম এর কি নাম দেওয়া যায়। সেই ফেসবুক ইউটিউব দেখে কাশ্মীর থেকে আমাদের ভারতীয় সেনা- জওয়ানরা কমেন্ট করেছেন এর নাম অপারেশন সিঁদুর দেওয়া যেতে পারে। তাদের কথামতো এর নাম অপারেশন সিঁদুর দেওয়া হয় এবং তাদেরই এক বাহিনীর হাত ধরে আজকে উদ্বোধন হলো এই গোলাপের।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in