
মেদিনীপুর 22 সে ফেব্রুয়ারি:
২০২৬ এর বিধানসভা ভোটকে সামনে রেখে মেদিনীপুর জেলা কংগ্রেস অফিসে অনুষ্ঠিত হলো জেলা কংগ্রেসের বর্ধিত সভা। জেলা সভাপতি দেবাশীষ ঘোষের নেতৃত্বে এই সভায় মূল আলোচ্য বিষয় ছিল এলাকায় দলীয় প্রচার শুরু থেকে জেলার নির্বাচনী কমিটি গঠন। যদিও সব শেষে এদিন নবনিযুক্ত দুই কার্যকরী সভাপতিকে সম্বর্ধনা জানানো হয় জেলার পক্ষ থেকে।

পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সভাপতি দেবাশীষ ঘোষের সভাপতিত্বে জেলা কংগ্রেসের বর্ধিত সভা। সেই সভা থেকে ঠিক করা হয় প্রদেশ কংগ্রেসের নির্দেশ মতো জেলার ১৫ টি বিধানসভা আসনেই দলীয় প্রার্থীরা হাত প্রতীক এ প্রতিদ্বন্দিতা করবে। এইদিন বক্তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের মধ্য দিয়ে কংগ্রেস দলকে শক্তিশালী করতে ও দলীয় প্রার্থীর হয়ে ব্যাপক প্রচার সংগঠিত করার পরিকল্পনা গ্রহণে তাদের মতামত ব্যক্ত করেন। এইদিন
গৃহীত সিদ্ধান্ত গুলি হলো – অবিলম্বে এলাকায় দলীয় প্রচার শুরু করা, জেলার নির্বাচনী কমিটি গঠন, ব্লকের নির্বাচনী কমিটি গঠনের নির্দেশ। সেই সঙ্গে মার্চ মাসের প্রথম দিকে জেলা জমায়েতের মধ্য দিয়ে কর্মী সভার আয়োজন।

এই দিন সবশেষে জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা কমিটিতে নব নিযুক্ত দুই কার্যকরী সভাপতি অনিল শিকারিয়া ও অরূপ মুখার্জিকে সম্বর্ধিত করা হয়।