
পিংলা 4 ঠা এপ্রিল :
ভোটের আগে চতুর্থ বারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পট গান ধরলেন পট শিল্পীরা। সেই সঙ্গে আসন্ন ভোটকে লক্ষ্য রেখে সবং বিধানসভার তৃনমূল প্রার্থী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়ার সমর্থনেও গান বাঁধলেন পিংলার পট শিল্পীরা। তারা দাবি করেন এলাকার উন্নয়ন থেকে পট শিল্প বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং এলাকার মন্ত্রী মানস বাবুর যথেষ্ট উদ্যোগ রয়েছে।

‘ও বাংলার মুখ্যমন্ত্রী আমরা পট শিল্পীদের পক্ষ থেকে জানাই প্রণাম’ এইবার তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইসঙ্গে সবং এর ভূমি পুত্র মানস রঞ্জন ভুঁইয়ার হয়ে পট গান ধরলেন পিংলার পট শিল্পীরা। মূলত পশ্চিম মেদিনীপুর জেলা শেষ প্রান্ত পিংলা বিধানসভা। আর ১৪ টা বিধানসভার মতো এও এক ধরনের বিধানসভা যেখানে মাদুর শিল্পের পাশাপাশি পট চিত্রকরদের বসবাস রয়েছে। একসময় পট চিত্র এঁকে শুধু রাজ্য নয় রাজ্যের বাইরেও দেশ-বিদেশের নাম ছড়িয়ে পড়ে এই পিংলার নয়া গ্রামের। এখানকার বসবাসকারী বাহাদুর চিত্রকর,মামনি চিত্রকরেরা শুধু পথ আগে তা নয় সেই সঙ্গে গানও ধরে। এই ভাবেই তারা জেলা,জেলার পর রাজ্য এবং গোটা বিশ্বেও সম্মান কুড়িয়েছে। এবারে দু দফায় বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটের প্রথম দফায় অনুষ্ঠিত হবে পিংলাতেও।

তাই সেই ভোটের প্রাক্কালে পটশিল্পীরা গানের মাধ্যমে মানসবাবুকে ভোট দেওয়ার আবেদন করেন। পটশিল্পীরা জানান এলাকার বিধায়ক হিসেবে পিংলার পট পাড়ার প্রভূত উন্নয়ন করেছেন। পটচিত্রকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মানসবাবুর অনেক অবদান রয়েছে, তাই আমরা কৃতজ্ঞতা জানাতেই গান রচনা করে মন্ত্রী মানসবাবুর হয়ে প্রচার করছি।

এদিন পট চিত্র করেরা বলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পটশিল্পীদের জন্য এবং নয়া গ্রামের জন্য অনেক কাজ করেছেন। সেই সঙ্গে তার দৌলতে আমাদের এই পট চিত্র বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন মেলা,এলাকার উন্নয়ন রাস্তাঘাট করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং এখানকার মন্ত্রী মানস বাবুর যথেষ্ট উদ্যোগ রয়েছে। আমরা চাই চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হোক আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্যই আমরা এই পট গান তৈরি করেছি।