Midnapore Election : ভোটের আগে ইলেকশন ম্যাসকট ও থিম সং উদ্বোধন! এবারের ম্যাসকটে নারী-ক্ষমতায়নের সঙ্গে ঐতিহ্যবাহী পটচিত্র উপস্থাপন

Share

মেদিনীপুর 5 ই এপ্রিল :

জেলা নির্বাচনী আধিকারিক দ্বারা ভোটের পূর্বে ইলেকশন ম্যাসকট ও থিম সং উদ্বোধন। ম্যাসকট হিসেবে আত্মপ্রকাশ করেছে “চিত্রা’।এবার পশ্চিম মেদিনীপুর জেলার ইলেকশন আইকন হয়েছেন ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি।

বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ইলেকশন ম্যাসকট ও থিম সং উদ্বোধন করলেন জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক,পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার এবারের ইলেকশন ম্যাসকট হিসেবে আত্মপ্রকাশ করেছে “চিত্রা”।এই ম্যাসকটের মাধ্যমে একদিকে যেমন নারী-ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয়েছে, তেমনই পশ্চিম মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী পটচিত্র শিল্পেরও সুন্দর উপস্থাপন ঘটেছে। এবার পশ্চিম মেদিনীপুর জেলার ইলেকশন আইকন হয়েছেন ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি। তিনি নতুন ভোটারদের ভোট দানের ব্যাপারে উত্সাহিত করেন। এই অনুষ্ঠানের অংশ হিসেবে একটি থিম সং প্রকাশ করা হয়, যার মূল উদ্দেশ্য অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরা। গানটির মাধ্যমে জেলার সর্বস্তরের মানুষের কাছে ইতিবাচক ও দায়িত্বশীল ভোটদানের আহ্বান জানানো হয়েছে।

এই বিষয়ে জেলা নির্বাচন আধিকারিক বিজিন কৃষ্ণ তাঁর বক্তব্যে “সক্ষম” পোর্টালের সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত জানান। জেলা নির্বাচন আধিকারিক, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য “সক্ষম” পোর্টালের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধান সভা। এই ১৫ টি বিধান সভায় একদিনে নির্বাচন হবে। এই বিধানসভার মোট পোলিং স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ টি অক্সুলারি হিসেবে রাখা হয়েছে ৪৪০ টি বুথ। সেক্টর রয়েছে ৩৮০ টি। মহিলা বুথে সংখ্যা ৪৬৯ টি। কমিশন সূত্র অনুযায়ী যেহেতু ভোট নিতে যাওয়া পুরুষদের সংখ্যা কম তাই মহিলাদেরকে এগিয়ে আনার জন্যই মহিলা বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে নেওয়া হচ্ছে মহিলা বাহিনী। এছাড়াও বেশ কিছু বুথ কে সনাক্ত করা হয়েছে যেগুলো জন্য বেশি নিরাপত্তা আট সাটো করা হচ্ছে। প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার তারিখ ৬ এপ্রিল পর্যন্ত। বাতিলের তারিখ ৯ ই এপ্রিল পর্যন্ত। ভোট হবে ২৩ এপ্রিল এবং গণনা ৪ ই মে ২০২৬।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in