বাংলায় যা করেছে তা বজরংবালি কৃপা করেছে মেদিনীপুরে এক অনুষ্ঠানে এসে মন্তব্য অভিনেতা গোবিন্দার। পাশাপাশি এইদিন তিনি বলেন যেই ছেলে তার মায়ের জন্য হাসপাতাল খুলতে পারে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং এমন মাকেও ধন্যবাদ যিনি এরকম মহান ছেলে পেয়েছেন।
ঝটিকা সফরে পশ্চিম মেদিনীপুরের খোদ মেদিনীপুর শহরে এলেন অভিনেতা সুপারস্টার গোবিন্দা। এদিন তিনি এসে রাজ্যের পরিবর্তন নিয়ে শুভেচ্ছা জানান এবং বলেন যা করে দিয়েছে সব বজরংবলী করে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন মেদিনীপুর শহরে এক হোমিওপ্যাথিক ডাক্তার ডঃ ত্রিনাথ চ্যাটার্জির উদ্যোগে ১০১ বেডের একটি হসপিটালের উদ্বোধন হয়। যেই হাসপাতালের অনুষ্ঠানেই আমন্ত্রিত হয়েছিলেন ৬২ বছরের অভিনেতা গোবিন্দা ওরফে গোবিন্দা অরুণ আহুজা।এইদিন তিনি রাত্রি নটা নাগাদ বিদ্যাসাগর হলে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে গান বাজনায় অংশ নেন দর্শকদের গান গেয়ে কমেডি করে মন ভরান। এরপর অনুষ্ঠান শেষ পর্বে বাড়ি ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হন এবং তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন। যদিও সেই প্রশ্নের উত্তর অত্যন্ত সোজা – সাপটা ভাষায় এবং হাস্যমুখে উত্তর দেন এই অভিনেতা।
এই দিনের অনুষ্ঠান নিয়ে জিজ্ঞেস করা হলে অভিনেতা বলেন,” এখানে এই ধরনের অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা তিনি মায়ের নামে এত বড় প্রোগ্রাম করছেন এবং একটি হাসপাতালের উদ্বোধন করালেন তাতে উনাকে স্যালুট জানাই। উনাকে এটাও বলবো মা বাবার নামে এই ধরনের সেবা যেন আগামী দিনে করতে থাকেন। এরকম মাকেও প্রণাম রইল যিনি এই ধরনের সন্তানকে জন্ম দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। এরপর বাংলার পরিবর্তন নিয়ে অভিনেতাকে জিজ্ঞেস করে হলে অভিনেতা বলেন,” আমি সবাইকে শুভেচ্ছা জানিয়েছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছি। কেননা আমি কোনদিনই ডাইরেক্টলি এইভাবে কোন জায়গায় পৌঁছায়নি। এর আগে আমি শিব সেনার মাধ্যমে বিজেপির জন্য প্রচার করেছি মহারাষ্ট্রে। তবে এখানে আমাকে বজরংবলীর অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আর তাই পরিবর্তন হয়ে সেটা নতুন অধ্যায় শুরু হলো যেটা বজরঙ্গবলী কৃপা করে দিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রাজনীতিতে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা তিনি লড়াই করেছেন এবং হারিয়েছিলেন তৎকালীন বিজেপির নেতা মন্ত্রী ও প্রার্থীকে।
Gobinda Comments : যা করার বজরং বলী করে দিয়েছে, শুভেচ্ছা রইলো বাংলার মানুষ কে! মেদিনীপুরে অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য অভিনেতা গোবিন্দার
মেদিনীপুর 23 সে মে :