Mamata Banerjee Sava : “টিকিট পাননি বলে দলের বিরোধিতা করতে হবে এমন না” জনসভাতে সূর্য নিয়ে কড়া বার্তা বিদায়ী মুখ্যমন্ত্রীর

Share

বেলদা 30 সে মার্চ :

2026 এর বিধানসভা নির্বাচনের পূর্বে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নারায়ণগড়ে তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতির সমর্থনে প্রচার করতে এসে তিনি বলেন টিকিট পাননি বলে দলের বিরোধিতা করবেন,এরকম না,দল সবকিছু দেখছে। মূলত এইদিন মুখ্যমন্ত্রী বিজেপি এবং SIR নিয়ে কটাক্ষ করেন মঞ্চ থেকে। এদিন সূর্য অট্ট নিয়ে কড়া বার্তা দিয়ে গেলেন নেত্রী।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতির সমর্থনে জনসভা করতে এলেন বিদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেশিয়াড়ি সংলগ্ন বেলদার মাঠে জনসভায় উপস্থিত হন বেলা বারোটা নাগাদ। মমতা ব্যানার্জি প্রথম থেকেই স্বভাব সিদ্ধ ভাষায় কটাক্ষ করেন বিজেপি এবং এসআইআর নিয়ে কমিশনকে। এরপর দলের দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে তিনি বলেন,”এই বিধানসভায় আমরা আগে প্রার্থীকে টিকিট দিতে পারিনি কারণ মাঝে মাঝে নতুনদের সুযোগ দিতে প্রার্থী বদল করতে হয়। প্রার্থী করতে সুযোগ দিতে হয় মহিলা সংখ্যালঘু এবং অনগ্রসর জাতীয় উপজাতিদের। পুরনো প্রার্থীদের তালিকা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন একসময় এখান থেকে প্রদ্যুৎ ঘোষ লড়াই করেছে, সূর্য অট্ট লড়াই করেছে সঙ্গে ছিল কউসার। তিনি কিছুটা উচ্চ স্বরেই বলেন যদি কেউ মনে করেন তিনি আজীবন থাকবেন কোন প্রার্থী হিসেবে তাহলে তার এই মনে করাটা সম্পূর্ণ ভুল।

সবাইকে নিয়ে চলতে হবে,দলটা সবার জন্য, আমি দলের কর্মী মানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার। আমি পেতেও পারি আবার নাও পেতে পারি ভালো কাজ করলে অবশ্যই আবার পাওয়া যাবে টিকিট। মানুষের জন্য কাজ করলে টিকিট পাবেন আর যে কাজ করবে না দল তার বিরুদ্ধে অবশ্যই সিদ্ধান্ত নেবে। তিনি দ্বন্দ্ব মেটাতে বার্তা দেন ঐক্যবদ্ধভাবে কাজ করুন টিকিট পাননি বলে দলের বিরোধিতা করতে হবে এটা যেন না হয়। মানুষ এটা ক্ষমা করবে না কোনদিন। কউসার আমাদের দলের অ্যাসেট, দিনেন রায় আমার সঙ্গেই রয়েছে। তিনি স্পষ্ট কথায় বলেন বিধানসভার একটা সিট একজনকে দেওয়া যায়,সবাইকে দেয়া যায় না। যারা সিট পায়নি তাদের জন্য দল অন্য কিছু ভাবছে। আমাদের দলের প্রার্থী প্রতিভা মাইতি, প্রতিভা মাইতিকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া।

উল্লেখ্য,এর আগে নারায়ণগড় তৃণমূল প্রার্থী ছিলেন সূর্য অট্ট। কিন্তু দল এবারে তাকে টিকিট দেয়নি। তাকে সরিয়ে এবারে দল টিকিট দিয়েছে জেলা সভাপতি ঘনিষ্ঠ প্রতিভা রানী মাইতি কে। আর এক্ষেত্রে গোষ্ঠী দ্বন্দ্বের আগাম খবর পেয়ে মঞ্চ থেকেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, দুদিনের টানা কর্মসূচি নিয়ে মেদিনীপুরে এসেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি প্রথমে নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতির সমর্থনে বেলদা স্টেডিয়ামে জন সভা করেন বেলা ১২ টা নাগাদ। এরপর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিমের প্রার্থী সিরাজ খানের সমর্থনে দুপুর দুটো নাগাদ সভা করেন। অবশেষে তিনি ডেবরাতে রাজিব ব্যানার্জির সমর্থনে সভা করে খড়্গপুরে ফিরে এসে রাত্রি নিবাস করার কথা।এরপর মঙ্গলবার তিনি চন্দ্রকোনায় সূর্যকান্ত দোলই এবং গড়বেতায় তৃণমূল প্রার্থী উত্তরা সিং হাজরার সমর্থনে জনসভা করে বিকেল নাগাদ বিষ্ণুপুরে সভা করে দুর্গাপুরে উদ্দেশ্যে রওনা দেবেন।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in