Midnapore: “গাছে আম ধরতে অনেক সময় লাগে,পড়তে এক সেকেন্ডও লাগে না, অধঃপতনের হলে বাহানা থাকে” প্রতীক উর কে নিয়ে কটাক্ষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের

Share

জর্জকোর্ট 22 সে ফেব্রুয়ারি:

অভিষেকের হাত ধরে প্রতিক উর রহমানের যোগদান নিয়ে এবং সেই সঙ্গে দলের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন অধঃপতন হলে এরকম অনেক বাহানা থাকে। পাশাপাশি এস আই আর এ বিচারকদের অন্তর্ভুক্তি নিয়ে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এস আই আর এর ক্ষেত্রে তৎকালীন সময়ে বিজেপি থেকে অনুপ্রবেশের গপ্পো তৈরি করল। এখন সেটাকে নিয়েই বিজেপি খেলছে। উনি আর বিজেপি এখন মঞ্চে দাঁড়িয়ে মকওয়ার্ক করছে আর দরিদ্র সাধারণ নিপীড়িত মানুষগুলো বঞ্চিত হচ্ছে যার সম্পূর্ণ দায় মমতার।

এবার প্রতীক উর কে নিয়ে কটাক্ষ করলেন রাজ্যসভার সাংসদ তথা সিপিএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বললেন অধঃপতন কারো হলে তার অনেক বাহানা থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন মেদিনীপুরের কোর্টের আইনজীবী প্রয়াত অলক মন্ডলের স্মরণ সভায় যোগ দিতে এসেছিলেন এই বিকাশ বাবু। তিনি সেই স্মরণ সভায় যোগ দিয়ে প্রয়াত অলক বাবুকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই উত্তর দেন। এদিন প্রথমে সাংবাদিকরা তাকে প্রতীক উর এর তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গ জিজ্ঞেস করলে তিনি বলেন,”অধঃপতন কারো হলে তার অনেক বাহানা থাকে। তিনি উদাহরণ দিয়ে বলেন গাছে একটা আম ধরতে অনেক সময় লাগে কিন্তু পড়তে এক সেকেন্ডও লাগে না। যার আদর্শগত নীতিগত রাজনৈতিক অধঃপতন হয়েছে সে এখন নানা রকম বাহানা দেবে,এর ক্ষোভ তার ক্ষোভ যা কখনো গ্রহণযোগ্য নয়।

শেষে যদিও তিনি বলেন অধঃপতিত মানুষের সম্পর্কে কোন কথা বলা যাবে না। এরপর আরো একাধিক বাম নেতার পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কেই ই পদত্যাগ করছে না,যারা পদত্যাগ করছেন তারা রাজনৈতিকভাবে নিজেদের হীনতার পরিচয় দিচ্ছেন। তিনি এও বলেন রাজনৈতিক বোধ তাদের এখনো জন্মায়নি। এরপর উচ্চ মাধ্যমিকের অংকের প্রশ্ন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন এতদিন তৃণমূল চাকরি বিক্রি করছেন,এখন ভুল প্রশ্ন দিয়ে যদি নিয়োগ টা আটকানো যায় তার ব্যবস্থা করছেন। এরপর শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি মামলা ঠান্ডা ঘরে চলে গিয়েছে বিষয়ে প্রশ্ন করলে তিনি একটু উত্তক্ত হয়েই বলেন কোন মামলা ঠান্ডা ঘরে যায়নি,কিছু চাকরি বাতিল হয়েছে,কিছু বাতিল হওয়ার পথে সুপ্রিম কোর্টে লড়াই চলছে। এরপর বিচারপতিদের দ্বারা SIR হওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে বিকাশ বাবু বলেন, এই রাজ্য সরকারের প্রশাসনের উপর কারো কোথাও কোনো ভরসা নেই, আপদ মস্তক দুর্নীতিপরায়ণ এই প্রশাসন তারা আইন ও নিয়ম মেনে কোন কাজ করেন না।

তার পরিণতি হল এই। তিনি উল্লেখ করে বলেন DA মামলায় DA কিভাবে দেওয়া হবে তার জন্য তিনি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করেন সুপ্রিম কোর্ট। কারণ কোটি কোটি টাকা খরচা করে মামলা করা বেকার তাই তারা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করেছেন।ঠিক তেমনি SIR এর ক্ষেত্রেও আগে কোন ধরনেরই সমস্যা হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালে বিজেপি থেকে এস আই আর এর ক্ষেত্রে অনুপ্রবেশের গপ্পো তৈরি করল। এখন সেটাকে নিয়েই বিজেপি খেলছে। উনি আর বিজেপি এখন মঞ্চে দাঁড়িয়ে মকওয়ার্ক করছে আর দরিদ্র সাধারণ নিপীড়িত মানুষগুলো বঞ্চিত হচ্ছে যার সম্পূর্ণ দায় মমতার।

প্রসঙ্গত উল্লেখ্য,এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সিপিএমের ডাকাবুকো নেতা প্রতিক উর রহমান।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in