Dilip Ghosh:’ এরকম ভিডিও ইলেকশনের সময় অনেক বেরোয় ‘ হুমায়ুনের বক্তব্য নিয়ে পাল্টা যুক্তি দিলীপের

Share

খড়গপুর 10 ই এপ্রিল :

হুমায়ুন কবীরের ভিডিও নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়। প্রকাশিত ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুন কবীর বিজেপির নেতা-মন্ত্রীদের দেখা করার কথা,টাকা নেওয়ার কথা এবং বিজেপি মুখ্যমন্ত্রী করার দাবী। যদি ওই ভিডিও নিয়ে পাল্টা যুক্তি প্রাক্তন সাংসদ সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষের। তিনি বললেন ভোটের সময় এই ধরনের ভিডিও অনেক বেরোয়। তবে এর পুরোপুরি দায়িত্ব হুমায়ুনের নিজের।

হুমায়ুনের ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি যা নিয়ে রাজনীতি করছে রাজনীতির দলের প্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে হুমায়ুন কবিরের যে ভিডিতে হুমায়ুন কবীরকে বলতে দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়ার এবং সেই সঙ্গে বিজেপি থেকে টাকা নেওয়ার পাশাপাশি বিজেপির নেতা-মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করার। যা পোস্ট করে রীতিমত চাঞ্চল্য এবং বিতর্ক জুড়ে দিয়েছে তৃণমূল। যদিও এই নিয়ে খড়্গপুরের প্রার্থী তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন,” ভোটের সময় এই ধরনের ভিডিও বেরোয় এটা নিয়ে অহেতুক কোন মন্তব্য করার দরকার নেই। তাছাড়া এই হুমায়ুন কবীর প্রসঙ্গে তিনি বলেন হুমায়ুনের না আছে লোকজন না আছে কোন রাজনৈতিক নীতি আদর্শ, না তিনি কোন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট।এছাড়াও এই ভিডিও প্রসঙ্গে বিজেপি যোগ-সাজগ নিয়ে তার মন্তব্য এর সঙ্গে বিজেপির কোন যোগ নেই।

এটা পুরোপুরি হুমায়ুন কবীরের নিজস্ব ব্যাপার,এর উত্তর ওনাকেই দিতে হবে। তাছাড়াও উনি কার সঙ্গে ডিল করেছেন কার সঙ্গে Alliance করেছেন সেটা ওনার পার্টী উত্তর দিতে পারবে এটা আমরা দিতে পারব না। এরপর তৃণমূল সাংসদ জুন মালিয়া গতকাল মন্তব্য করেছেন দিলীপ ঘোষের প্রসঙ্গে তিনি বলেছিলেন ৪ তারিখ জেতার পর উনার বাড়ির পাশ দিয়ে মিছিল করে যাব এবং বৌদির হাতে চা খাব। এই মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এখনই জুন মালিয়া নাচতে পারেন আমরা বাজনা বাজাবো। উনি এখন আছেন কোথায় সেটাই কেউ জানে না। এরপর দিলীপ ঘোষের Rally তে মোদি অমিত শাহ আসা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন এর আগেআর ভোটেও অমিত শাহ এবং নরেন্দ্র মোদী প্রচার এসেছিলেন,এটা নতুন কিছু নয়।আর দিলীপ ঘোষের এলাকায় জনপ্রিয়তা আছে কিনা তা এলাকার মানুষকে জিজ্ঞেস করুন।

উল্লেখ্য হুমায়ূনের এই ভিডিও নিয়ে ইতিমধ্যে ওয়াইসি তার সঙ্গ ত্যাগ করেছেন। অন্য দিকে এই ভাইরাল ভিডিও নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in