
কলাইকুণ্ডা 9 ই ফেব্রুয়ারি:
ফের একের পর এক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জুড়ে। এবার পিকআপ ভ্যানের টায়ার ফেটে দুর্ঘটনা গ্রস্ত। যেই ঘটনায় আহত কমপক্ষে ১০ জন মৃত এক।যদিও স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খড়গপুর হাসপাতাল এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় শোক প্রকাশ খড়গপুরের বিধায়ক দীনেন রায়ের।

চার চাকা বাসের পর এবার দুর্ঘটনার কবলে পিকআপ ভ্যান। টায়ার ফেটে পিকআপ ভ্যান দুর্ঘটনায় আহত ১০ মৃত এক এলাকায় উত্তেজনা।ঘটনা সূত্রে যায় সোমবার সকালে কলাইকুণ্ডা এলাকার ৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত পিকআপ ভ্যানের পিছনের একটি টায়ার আচমকা ফেটে যায়।যার জেরেই ঘটে বিপত্তি। এই দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধার করতে ছুটে আসে স্থানীয়রা ছুটে আসে পুলিশ প্রশাসন। এরপর তাদের তত্ত্বাবধানে সকলকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।কিছুজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।বাকিরা সেখানেই আপাতত চিকিৎসাধীন।সূত্রের খবর, এই ঘটনায় মৃতের নাম শেখ আল্লা রাখা (৪০)। তিনি মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা।

যাত্রীদের কথামতো এ দিন মেদিনীপুরের বনপুরা এলাকা থেকে ২০ থেকে ২২ জনের একটি দল পিকআপ ভ্যানে করে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিলেন। কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার আগেই কলাইকুণ্ডা এলাকায় পৌঁছতেই আচমকা পিকআপ ভ্যানের পিছনের একটি টায়ার ফেটে যায়।যার জেরে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।জাতীয় সড়কের উপর উল্টে যায় পিকআপ ভ্যান।এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।তাঁরাই খবর দেন খড়্গপুর গ্রামীণ থানায়।পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যান উদ্ধার করেছে।অন্যদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন খড়্গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দিনেন রায়।তিনি সাংবাদিকদের বলেন বলেন, ‘মুরগির হাটে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে। আহতদের পরিজনদের সাথে যোগাযোগ রয়েছে।

ঘটনাটা বড়ই মর্মান্তিক তবে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। যদি অন্যদিকে এই ঘটনায় হাসপাতালে আহতদের দেখতে ছুটে আসেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান চেয়ারম্যান খান।