Abash Yojana: CPIM করি তাই রাগারাগি করে আমায় বাড়ি দেয় নি শাসকদল! আবাস যোজনার বাড়ি নিয়ে রাজনীতি করার অভিযোগ

Share

চন্দ্রকোনা 14 ই ফেব্রুয়ারি:

সিপিআইএম করার কারণেই সরকারি আবাস যোজনার প্রকল্পের বাড়ি পাওয়া থেকে বঞ্চিত’এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কুয়াপুর গ্রামের দরবস্তি বালা গ্রামে। এই অভিযোগে সরব হল বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তবে অভিযোগ অস্বীকার তৃণমূলের। তাদের দাবি ধীরে ধীরে সবাই বাড়ি পাবে।

মূলত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কুয়াপুর গ্রামের দরবস্তি বালা গ্রামের বাসিন্দা রঞ্জিত দোলই। তিনি প্রথম থেকেই সিপিআইএম পার্টি করে আসছেন।
কিন্তু এই রঞ্জিত দোলই এর অভিযোগ সিপিএম কর্মী তাই মেলেনি সরকারি বাড়ি। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ছোট্ট মাটির বাড়িতে পরিবারের ১২ সদস্যের বসবাস। দিন আনা দিন খাওয়া পরিবার, ভেঙে গিয়েছে বাড়ির ছাউনি। একাধিক জায়গায় বাড়ির ছাউনির এডভেস্টার ভেঙে গিয়েছে তবুও মেলেনি সরকারি প্রকল্পের বাংলার আবাস যোজনার বাড়ি। অসহায় পরিবার ইতিমধ্যে ব্লক প্রশাসন কে লিখিত আবেদন জানিয়েছে।এই ঘটনায় সিপিআইএম কর্মীকে কেন বাড়ি থেকে বঞ্চিত করেছে এরই প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে সিপিআইএম। শুধু সিপিআইএম নয় এই ঘটনায় এলাকার বিজেপি নেতারাও আন্দোলনের হুঁশিয়ারির ডাক দিচ্ছেন।

তাদের দাবি এই এলাকায় এরকম অনেক ব্যক্তি রয়েছে, যারা বাড়ি পাওয়ার যোগ্য অথচ তাদের বাড়ি দিচ্ছে না শাসক দল তৃণমূল। তাই ২০২৬ এর নির্বাচনের আগেই বাড়ি না পাওয়া ব্যক্তিদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। তবে এ বিষয়ে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা অলক ঘোষ পাল্টা যুক্তি দেখিয়ে বলেন ,” সরকারি বাড়ি নিয়ে কোন রাজনীতি করা হয়নি, বিরোধী রাই রাজনীতি করছে। তবে ধীরে ধিরে সবাই পাবে সরকারি প্রকল্পের বাড়ি।

তবে যাই হোক ওই অসহায় রঞ্জিত চাইছে একটু সরকারি সুবিধে। এখন দেখার রঞ্জিতের কবে মেলে সরকারি বাড়ি?


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in