Garhbeta Sava : পাপী বিজেপির কাছ থেকে ক্যাশ নেবেন না, যাতে আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়! গড়বেতার মঞ্চ থেকে কর্মী নেতৃত্বদের সতর্ক করলেন মমতা

Share

গড়বেতা 31 সে মার্চ :

গতকাল তিনি সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মন্তব্য করেছেন সেই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না এলাকায় কুপ্রভাব পড়ে তার জন্য সবাইকে একসাথে চলার পরামর্শ দিয়েছেন। এরপর এই দিন জনসভা থেকে তিনি বিজেপির কাছ থেকে ক্যাশ না নেওয়ার পরামর্শ দেন। সেই সঙ্গে ক্যাশ নিলে চরিত্র নষ্ট হবে এই নিয়েও সতর্ক করেন।

সকাল থেকেই আকাশের মুখ ভার আর তাই নির্দিষ্ট কর্মসূচির সময়ের আগেই সভা সেরে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোনা এবং গড়বেতায়। গড়বেতায় বক্তব্য রাখতে গিয়ে এবার একসাথে চলার পাশাপাশি বিজেপির ক্যাশ না নেওয়ার আবেদন বিদায়ী মুখ্যমন্ত্রীর। মূলত অন্যান্য জনসভা গুলিতে যে ধরনের বক্তব্য তিনি রেখেছেন এই জনসভায় বক্তব্য রাখতে গিয়েই বিজেপির কাছে টাকা নেওয়ার বিষয়টি তুলে ধরেন সবার সামনে। তিনি বিজেপি নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন যতই দাও ক্যাশ যতই দাও নোট, হবে নাকো ভোট।ওই নোট টা চুরি করা পাপীদের টাকা। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন ওই পাপীদের কাছ থেকে কোন নোট নেবেন না তাহলে সারা জীবন পস্তাতে হবে। এমন কিছু আমরা করব না যাতে আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়, আমাদের আদর্শ নষ্ট হয়ে যায়। এরপর গড়বেতার বিগত দিনের মাওবাদী সন্ত্রাস নিয়ে বলেন এই এলাকায় শান্তি আমরাই ফিরিয়ে এনেছি।

বিজেপিকে এনে আর এখানে বন্দুক বাজি করতে দেবেন না সন্ত্রাস ফিরিয়ে আনবেন না এলাকায়। এরপর এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূলকে আপনারা ভোট দিন, বিজেপিকে ভোট দিলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, আমি বেঁচে থাকতে দেবো না। এখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চস্বরে বলেন আমরা থাকলে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্প করতে দেব না আমাদের রাজ্যে। SIR নিয়ে বলেন ভোটের তিন মাস আগে চালাকি করে এসআইআর করেছে, আমরা যদি লড়াই না করতাম তাহলে পাঁচ কোটি মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিত। এরপর মমতা ব্যানার্জি নতুন প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন এবারে আমরা দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করব। চিকিৎসক নার্স তো বটেই সেই সঙ্গে যে কোন টেস্ট করাতে খোদ যন্ত্র উপস্থিত হবে আপনার দুয়ারে। অ্যাম্বুলেন্স থেকে এক্সরে মেশিন সব আসবে আপনার দুয়ারে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল থেকে টানা বৃষ্টি সেইসঙ্গে এই দিন সকাল বেলা থেকে আকাশ মেঘলা থাকায় সভা নিয়ে চিন্তিত ছিল প্রশাসন এবং তৃণমূল নেতৃত্ব। তাই এদিন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি কাটছাঁট করে দুটো সভা সেরে ফেলেন চপারে করে নির্দিষ্ট সময়ের আগে।এরপর দুপুর দুটো নাগাদ তিনি তার চপারে করে উড়ে যান বিষ্ণুপুরে উদ্দেশ্যে সভা করতে। এই সভা করার পর দুর্গাপুরে রাত্রি যাপন করার কথা রয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রীর।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in