
রঞ্জা 18 ই ফেব্রুয়ারি:
প্রায় ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার হাতির শাবক।বুধবার রাত ১টা নাগাদ মুসনা গ্রামে মাঠের মাঝে থাকা একটি কুয়োর মধ্যে একটি হস্তিশাবক আচমকাই পড়ে যায়। এরপরই মা হাতির আর্তনাদে ছুটেআসেন বন কর্মী সহ গ্রামবাসীরা। তারা মা হাতি কে সরিয়ে এরপর রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে উদ্ধার হয় বাচ্চা হাতি কে।

পাশের জেলা ঝাড়গ্রাম তো বটেই সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের শালবনী,পিড়াকাটা,গোয়ালতোড় এমনকি এনায়েতপুর গোপগড় ও ধেড়ুয়া এলাকায় হাতির আনাগোনা অব্যাহত। এই হাতির আনাগোনাতে যেমন একদিকে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে ঠিক তেমনি অন্যদিকে রেললাইন পেরোতে গিয়ে এছাড়াও বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু ঘটছে এক ও একাধিক হাতির।তবে এবার কুয়োতে হাতির বাচ্চা পড়ে গিয়ে হাতির মায়ের আর্তনাদে ছুটে এল বন কর্মীরা তাদের রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার হলো হাতি শাবক।এই ঘটনা বুধবার ভোররাতে মেদিনীপুর বনবিভাগের পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের পিরাকাটা রেঞ্জের রঞ্জা বিটের অন্তর্গত মুসনা গ্রামের।সুত্র অনুযায়ী জানা যায় গভীর রাত ১টা নাগাদ মা হাতির সাথে তার শাবকটি মাঠের ভেতর দিয়ে যাচ্ছিল। অন্ধকারের কারণে মাঠের মাঝখানে থাকা কুয়োর গভীরতা বুঝতে না পেরে বাচ্চা হাতিটি সরাসরি ভেতরে পড়ে যায়।

শাবকটিকে বিপদে পড়তে দেখে মা হাতিটি কুয়োর চারপাশে চিৎকার শুরু করে এবং উদ্ধারের চেষ্টা চালায়, যা শুনে গ্রামবাসী ও বনদপ্তরের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পিড়া কাটা রেঞ্জ ও রঞ্জা বিটের বনকর্মীরা। তবে মা হাতিটি ঠিক কুয়োর পাশেই দাঁড়িয়ে থাকায় প্রাথমিক অবস্থায় উদ্ধারকাজ শুরু করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরে অনেক কৌশলে মা হাতিটিকে কিছুটা দূরে সরিয়ে ভোররাত থেকে পুরোদমে উদ্ধার কাজ শুরু হয়।দীর্ঘ ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর, ভোর ৫টা নাগাদ বনদপ্তর ও স্থানীয়দের সহযোগিতায় শাবকটিকে সুস্থ অবস্থায় কুয়ো থেকে টেনে তোলা সম্ভব হয়। এরপরই মা হাতিটি তার শাবক টি কে নিয়ে জঙ্গলের মধ্যে রওনা দেয়।

এই বিষয়ে পিড়াকাটা রেঞ্জের ভারপ্রাপ্ত এক অফিসার বলেন,”মায়ের সঙ্গে মাঠের ফসল খেতে নেমে কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল শাবক। এই খবর পেয়ে স্থানীয়দের সাহায্যে নিয়ে উদ্ধার কাজ শুরু হয়। যদিও এই শাবক কে উদ্ধার করতে কয়েক ঘন্টা লাগে আমাদের। পরে কুয়ো থেকে উদ্ধারের পরেই শাবককে নিয়ে তা মা জঙ্গলে ফিরে গিয়েছে। শাবকটি এখন সুস্থ আছে। তাকে আপাতত নজরদারির মধ্যেই রাখা হয়েছে