Midnapore: জেলায় প্রথম নিজস্ব আরএসএস দপ্তর! 3 কোটি টাকার 4 হাজার স্কোয়ার জায়গা জুড়ে সদর দপ্তর ঘিরে উদ্বোধন

Share

পালবাড়ি 20 ই ফেব্রুয়ারি:

ভোটের মুখে বড় চমক জেলায়। উদ্বোধন হলো হিন্দু সংগঠনের অন্যতম সংগঠন আরএসএসের জেলা দপ্তর।এইদিন পালবাড়ি এলাকায় প্রায় চার হাজার স্কোয়ার ফুটের এই দপ্তর উদ্বোধন হলো ঘটা করে,এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা। এদিন পূজা অর্চনা,যাগযজ্ঞ সহ প্রসাদ বিতরণ করা হয় দপ্তর থেকে। এই অনুষ্ঠানে পুরনো কর্মী নেতৃত্ব সদস্য সহ উপস্থিত হয়েছিলেন সাংগঠনিক নেতা দিলীপ ঘোষ।

ভোটের মুখে পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন হলো আরএসএস-এর জেলা দপ্তর। প্রায় ৪ হাজার স্কোয়ার ফুটের এই দপ্তর উদ্বোধন হলো এদিন যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন আরএসএস- এর পুরনো একনিষ্ঠ নেতা নেতৃত্ব সহকর্মীরা। যা নিয়ে ব্যাপক উৎসাহ হিন্দু সংগঠনগুলির মধ্যে।সংগঠন সূত্রে জানা যায় এতদিন ধরে পশ্চিম মেদিনীপুর জুড়ে আরএসএসের কোন স্থায়ী দপ্তর ছিল না। একটি অফিস ছিল তাও আবার ভাড়া তে। দীর্ঘদিন এই সংগঠনের মানুষের চাহিদা ছিল একটি পাকাপোক্ত নিজেদের দপ্তর তৈরি করা। সেই মতো তাদের কথা গুরুত্ব দিয়ে অবশেষে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের পালবাড়ী এলাকায় প্রায় চার হাজার স্কোয়ার ফুটের সদর দপ্তরের উদ্বোধন হলো এই দিন ঘটা করে। এই দপ্তর তৈরি করতে খরচা হয়েছে প্রায় তিন কোটি টাকা। এদিন পূজা অর্চনা যাগ যজ্ঞ দান-খয়রাতি এবং শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই দপ্তরের সূচনা হয়।এই দপ্তরের উদ্বোধনে বিভিন্ন পুরানো আরএসএস কর্মী নেতা নেতৃত্ব সহ উপস্থিত হয়েছিলেন বিজেপি সাংগঠনিক নেতা সস্ত্রীক দিলীপ ঘোষ। আর এই নিয়ে হিন্দুদের মধ্যে উৎসাহ জেলা জুড়ে। যদিও এই দপ্তর উদ্বোধনে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল।

এই দপ্তর উদ্বোধন নিয়ে সংগঠনের নেতৃত্ব সমীরন গোস্বামী বলেন,”দীর্ঘদিনের দাবি দাওয়া ছিল আমাদের আরএসএসের সদর দপ্তরের। সেই মোতাবিক আমরা জায়গা দেখে এই দপ্তরে উদ্বোধন হলো আজ ঘটা করে। এই দপ্তরটি প্রায়ই চার হাজার কুড়ি স্কোয়ার ফিটের। যা তৈরি করতে খরচা হচ্ছে প্রায় তিন কোটি টাকা। এখানে যেমন মানব সেবা,দুস্থদের সেবা সেইসঙ্গে আক্রান্ত হিন্দুদের সংগঠন সংগঠিত হওয়া করার কাজ করা হবে। কারন আমরা বাংলাদেশে দেখেছি কিভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছে! তাই তাদের কথা মাথায় রেখে আমাদের এই দপ্তরের সূচনা।

যদি ওই দপ্তর উদ্বোধনে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন,”যারা মহাত্মা গান্ধীকে মেরে ভারতবর্ষে গডসের উত্থান ঘটিয়ে ছিল,গডসে কে নিজেদের দেশপ্রেমিক বানিয়েছিল তারা কখনো ভারতবর্ষের মানুষের উপকার করতে পারবে না। পাশাপাশি তিনি এও বলেন এরা ধর্মীয় বিভাজন করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবে প্রেমে করে যে জন তা প্রচার করতে পারে না।স্বামী বিবেকানন্দর আদর্শ ছড়িয়ে দিতে পারে না। তারা কেবলমাত্র উগ্র ধর্মীয় সংগঠন তৈরি করে মানুষের মধ্যে বিভাজনের কাজ করবে তাই তাদের এই দপ্তর উদ্বোধন।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in