
গোয়ালতোড় 4 ঠা মার্চ :
প্রতিবছরের মত এই বছরও বসন্ত উৎসব পালন সৃষ্টি ড্যান্স একাডেমী। এইদিন বিশিষ্ট নৃত্যশিল্পী পায়েল পাত্র ও তার ছাত্র ছাত্রীরা নাচ গানে ভরিয়ে তুললেন এলাকা। এই দশম বর্ষ বসন্ত উৎসবে আবীর উৎসবের পাশাপাশি ছিল গুণীজন সংবর্ধনা। শান্তিনিকেতনের ভাবনার প্রতিচ্ছবি তুলে ধরলেন অনুষ্ঠানে বেশ কয়েকশ ছাত্রছাত্রী ও নৃত্যশিল্পীরা।

মূলত এই সমগ্র অনুষ্ঠানের মুল ভাবনা ও উদ্যোগ সৃষ্টি ড্যান্স একাডেমীর কর্ণধার তথা বিশিষ্ট নৃত্যশিল্পী অধ্যাপিকা পায়েলের। এইদিন প্রথম থেকেই ছিল ঠাসা অনুষ্ঠান। প্রথমে সকাল আটটায় প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী, এলাকাবাসী ও বিশিষ্টজনদের নিয়ে এক বর্নাধ্য শোভাযাত্রার মাধ্যমে সমগ্র গোয়ালতোড় শহর প্রদক্ষিণ করা হয়। পদযাত্রা শেষে হুমগোড় মোড়ে সিধু কানু মূর্তিতে ও পার্শ্বস্থ বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলতে থাকে। এই দিনের এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডাঃ জয়ন্ত কিশোর নন্দী, উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও শিক্ষক দেবীপ্রসাদ পাঁজা,বিশিষ্ট বাচিক শিল্পী পায়েল সামন্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তাঁর শুভেচ্ছা বার্তায় সৃষ্টি ড্যান্স একাডেমির উদ্যেশ্য তৎসহ আগামীতে আরও এগিয়ে চলার বার্তা দেন ও পথের দিশা দেখান।

দেবীপ্রসাদ পাঁজা তার বার্তায় জানান সৃষ্টি ড্যান্স একাডেমি যেভাবে দুর্বার গতিতে এগিয়ে চলছে তা এই এলাকার জন্য বিশেষ বার্তাবহ। গোয়ালতোড় থানার আইসি সুবীর কুমার ঢালী শুভেচ্ছা বার্তায় এই সংস্থাকে আরও এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এছাড়াও এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দন সাহা, বিশিষ্ট সমাজসেবী দীনবন্ধু দে, উপস্থিত ছিলেন জাতীয় চিত্রশিল্পী অর্ণব পাল, গোয়াল তোড় কলেজের ফিলোজফি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর শেখ আমিরুল হক,ইতিহাস ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর,বিশিষ্ট উদ্যোগ পতি সুরজিৎ ঘোষ।ছিলেন বিশিষ্ট শিক্ষক রূপক চৌধুরী, দীনেশ পাঁজা, কৌশিক দাস, রঞ্জিত মন্ডল সহ প্রমুখ ব্যক্তিবর্গ।গুণীজন সংবর্ধনার পরে মুল অনুষ্ঠানে প্রায় চারশ জন ছাত্রছাত্রী তাদের নৃত্য প্রদর্শন করে ও কচিকাঁচা মেতে উঠে আবির ও রঙের খেলায়। একে অপরকে রঙ লাগিয়ে প্রত্যেকে রঙিন হয়ে উঠে এই দিনের মঞ্চ শয্যায় জাতীয় চিত্রশিল্পী অভিজিৎ পাত্রের শিল্পের ভাবনায় স্টেজ ও পারিপার্শ্বিক পরিবেশকে অনন্য সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন। যদিও সব শেষে সবার জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল।

এই অনুষ্ঠান বিষয়ে একাডেমীর কর্ণধার পায়েল পাত্র বলেন ‘এইবছর মানুষের উৎসাহ উদ্দীপনা আমায় অভিভূত করেছে। আমি আপ্লুত মানুষের এই ভালোবাসা পেয়ে। আমি কুর্নিশ জানাই আমার সকল শুভাকাঙ্ক্ষী কে। প্রতিবছরের মত এই বছরেও আমরা সুষ্ঠ ভাবে বসন্ত উৎসব পালন করেছি এইজন্য ছাত্রছাত্রী, এলাকা বাসী ও সমগ্র অভিভাবকদের ধন্যবাদ জানাই, আগামীতে আমরা আরও নতুন রূপে নতুন ভাবনায় গোয়ালতোড়ে বসন্ত উৎসব আয়োজন করতে চাই।’