
বেলদা 22 সে মার্চ :
নির্বাচন কমিশনের ছটি নির্দেশিকা কে অত্যন্ত কঠোরভাবে পালন করানোর জন্য রাস্তায় নামলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তিনি রুট মার্চ করালেন বেলদা এলাকায়। সেই সঙ্গে ভোটারদের সঙ্গে কথা বললেন, তাদের আশ্বস্ত করলেন ভয়-ভীতি দূর করে ভোট দেওয়ার। পাশাপাশি এইদিন তিনি রাস্তার পথ চারীদের সঙ্গেও কথা বলেন, খোঁজ খবর নেন নির্দেশিকা জানান।

গোটা রাজ্যের সঙ্গে জেলায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে।নির্বাচন কমিশন অনুযায়ী দু দফায় ভোট হতে চলেছে গোটা রাজ্যের সঙ্গে জেলায় জেলায়।তবে প্রথম দফায় ভোট হবে মেদিনীপুর সহ ১৫২ টি কেন্দ্রের। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কেন্দ্র বাহিনী এসে পৌঁছেছে। অন্যদিকে ফ্রি ও ফেয়ার নির্বাচন করতে নির্বাচন কমিশন তড়িঘড়ি বিভিন্ন আইপিএস অফিসারদের পরিবর্তনও করেছেন। আর সেই আইপিএস পরিবর্তনে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারও পরিবর্তন হয়েছে। পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার হয়েছেন পলাশচন্দ্র ঢালীর জায়গায় পাপিয়া সুলতানা।তবে এবার পশ্চিম মেদিনীপুরে দায়িত্ব নেওয়ার পরই রুট মার্চে অংশগ্রহণ করলেন মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এই দিন তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত বেলদা এলাকায় রুট মার্চ করেন। সেই সঙ্গে ভোটারদের আশ্বস্ত করেন তারা যেন ভয়-ভীতি মুক্ত হয়েই ভোট দেন।

প্রসঙ্গত উল্লেখ্য,নির্বাচন ঘোষণার আগেই পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার পরিবর্তন হয়েছে। ধৃতিমান সরকারের জায়গায় দায়িত্ব পেয়েছিলেন পলাশচন্দ্র ঢালী। তবে তিনি জেলার থানা পুলিশ প্রশাসন ঠিকভাবে বোঝার আগেই নির্বাচন ঘোষণা হওয়ার পরই তাকে ফের পরিবর্তন করা হয়েছে এবং নতুন পুলিশ সুপার হয়েছেন পাপিয়া সুলতানা। আর তিনি দায়িত্ব নেয়ার পরই এলাকা করিডরের পাশাপাশি জেলার মানুষকে আশ্বস্ত করলেন সাহস যোগালেন নিজে গিয়ে।

এদিন জেলার জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন,”দায়িত্ব নেওয়ার পর খড়গপুর সহ বেলদা থানা পরিদর্শনে এসেছিলাম আর সেখানে এসেই এক প্রস্থ রুট মার্চ এ অংশগ্রহণ করলাম কেন্দ্র বাহিনীকে দিয়ে। সমস্ত থানার অফিসারদের আমরা এটাই নির্দেশ দিয়েছি, কমিশন নির্দেশিকায় যে ছটি নির্দেশ পাঠানো হচ্ছে সেগুলো বোঝানোর জন্য। আমাদের মূল দায়িত্ব হল ভয়-ভীতি মুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচন করানো। পাশাপাশি তিনি বলেন যাতে ভোটাররা আমাদের অফিসার থেকে এসপি পর্যন্ত অতি সহজেই যোগাযোগ করতে পারেন এবং দ্বিধাহীন ভাবে সমস্ত অভাব অভিযোগ জানাতে পারেন তারও ব্যবস্থা রেখেছি। যদিও এ দিন পুলিশ সুপার বাইক আরোহীদের হেলমেট নিয়েও সতর্কবার্তা দেন।