Midnapore MLA : তিতিবিরক্ত বিধায়ক ফেসবুকে পোস্ট করলেন,’আমার কোন বিধায়ক প্রতিনিধি নেই’ দুর্নীতি নিয়ে খোদ সরব বিধায়ক, কটাক্ষ কংগ্রেসের

Share

মেদিনীপুর 23 সে নভেম্বর :

খোদ বিধায়ক তার সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছে করছেন,’ আমার কোন বিধায়ক প্রতিনিধি নেই জেলায়,দয়া করে নিজেকে বিধায়ক প্রতিনিধি কেউ মনে করবেন না।’ যা নিয়ে সরগোল রাজনীতি মহলে। আর এই নিয়ে কটাক্ষ কংগ্রেসের।

এর আগে আমরা দেখেছি তৃণমূল জমানায় যতজন বিধায়ক ততজন আবার বিধায়ক প্রতিনিধি! মঞ্চ আলোকিত করে বসে থাকতে সেই সঙ্গে সংবর্ধনা এবং শুভেচ্ছা নিতেও দেখা গিয়েছে। কখনো কখনো আবার এই গুচ্ছ প্রতিনিধিদের চাপে ভেঙেছে মঞ্চ, এমন ঘটনা জেলায় ঘটেছে। যদিও সেক্ষেত্রে প্রতিনিধি ছাড়েনি বিধায়করা। সেই ট্রেন্ড নতুন সরকার আসার পরও বিভিন্ন বিজেপি বিধায়কের ক্ষেত্রেও দেখা যায়। যার মধ্যে অন্যতম হলো মেদিনীপুরের বিধায়ক শংকর কুমার গুছাইতের।মেদিনীপুর থেকে প্রায় ৪০ হাজার ভোটে জেতার পর থেকেই তিনি কার্যক্ষেত্রে নেমে পড়েন, সোশ্যাল মাধ্যমে একটিভ হন। সেই সঙ্গে গ্রাম বাংলা এবং পৌরসভায় উন্নয়নে ‘আমার বিধায়ক ‘ নামে পোর্টাল ও খোলেন। যেখানে অভাব অভিযোগ শোনেন এবং চটজলদি তার সমাধানের চেষ্টা করেন। তিনি বক্তব্যে এও বলেন আমি না করলেও আমার সেবা অফিস এবং বিধায়ক প্রতিনিধিরা এসে সমাধান করবে। কিন্তু ছয় মাস যেতে না যেতেই ‘লেজে গোবরে’ হল মেদিনীপুরের বিধায়ক।

কারণ তিনি মাঝে মাঝেই বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছেন বিধায়ক প্রতিনিধির নাম দিয়ে বহু মানুষ তার নামে কাটমানি, টাকা তোলা এবং বিভিন্ন মারপিট, ভয় দেখানো সহ জমি মামলাতে জড়িত। এই ঘটনায় তড়িঘড়ি দলীয় কর্মীদের সেইসঙ্গে যারা অন্য দল থেকে এসে নিজেদের দলের নাম ভাঙিয়ে খাচ্ছে সেসব কর্মীদের শায়েস্তা করতে তিনি সোশ্যাল মাধ্যমে পোস্ট করলেন,’ আমার কোন বিধায়ক প্রতিনিধি নেই।’ সেই সঙ্গে এও লিখলেন,’দয়া করে কেউ মেদিনীপুরের বিধায়ক প্রতিনিধি হিসেবে কোথাও পরিচয় দেবেন না’ যা নিয়ে শোরগোল জেলায়। কারণ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সরকার ক্ষমতায় এসেছে মাত্র ৬ মাস আর তার মধ্যে কাটমানি, টাকা চুরি বিধায়কের নামে প্রতারণা এবং বিভিন্ন রকম কোর্ট কেস মামলা কেসে জড়িত হচ্ছে দলের কর্মীরাই! যদিও এই বিষয়টিকে সেভাবে পাত্তা দিলেন না খোদ বিধায়ক।তিনি বক্তব্যে জানালেন এটা ৪ তারিখের পর আসা বিজেপি কর্মীদের জন্যই এই অবস্থা।

এ বিষয়ে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত বলেন,” ৪ ঠা মে এর পর যেসব অন্যান্য দল থেকে কর্মীরা এসে বিজেপি হয়েছে তাদের থেকে দু একটা এই ধরনের ঘটনা শোনা যাচ্ছে এবং ইনসিডেন্ট হয়েছে। তিনি উল্লেখ করে বলেন, খোদ আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন এই বিষয়টা নিয়ে।এছাড়াও আমরা দেখছি বিভিন্ন জায়গায় ঘুষ নিতে গিয়ে বিভিন্ন সরকারি কর্মী এবং বিভিন্ন ধরনের কর্মীরা ধরা পড়ছে। যা এর আগে কখনো দেখা যায়নি। তাই বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর আমরাও পাচ্ছিলাম, চার তারিখের পর যারা বিজেপি হয়েছে তারা বিভিন্ন জায়গায় আমার পরিচয় এবং বিধায়ক প্রতিনিধির পরিচয় দিয়ে দুই একটি জায়গায় ইনসিডেন্ট ঘটিয়েছে। এই ঘটনায় আমি পুলিশ প্রশাসনকে বলেছি যেখানে যেখানে এই ধরনের ইন্সিডেন্ট ঘটবে সে ক্ষেত্রে স্ট্রংলি ব্যবস্থা নিতে। পাশাপাশি আমি আমার ফেসবুক সোস্যাল মাধ্যমে এই কারণেই পোস্ট করেছি, যাতে বাকি মানুষরাও জানতে পারে। যদি মেদিনীপুরে বিধায়কের নাম করে কেউ কারো কাছে এক টাকা চায় এবং নোংরামি করে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তিনি উল্লেখ করে এও বলেন যখন মিনিস্টার বা মুখ্যমন্ত্রী কেউ হন তার প্রতিনিধি সরকারিভাবেই থাকে কিন্তু আমরা দেখলাম বিধায়ক হওয়ার পর হঠাৎ রাত রাতারাতি আটটা দশটা পনেরোটা প্রতিনিধি হয়ে গিয়েছে। যা কোনভাবেই পশ্চিমবঙ্গে চলা উচিত না।”

যদিও এ বিষয়ে কটাক্ষ করেছে জেলা কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীব সিট বলেন,”মাত্র ৬ মাসের মধ্যে এমন কি ঘটলো যে বিধাকে পোস্ট করে লিখতে হল যে আমার কোন বিধায়ক প্রতিনিধি নেই। এর থেকে সহজে বোঝা যায় তৃণমূলের যে কালচার কাটমানি নেওয়া, তোলা বাজি করা তা হয়তো উনি বুঝতে পেরেছেন যে দলের উনার লোকই উনার নাম নিয়ে সেসব করছে বা করেছে। আর সেই সব বুঝেই উনি সোশ্যাল মাধ্যমে পোস্ট করে দায়ভার কাটাতে চলেছেন। উনি সেইসব নাম হয়তো জানেন, যারা ওনার নাম করে টাকা পয়সা হতে তুলেছেন। আমাদের আবেদন থাকবে উনি সেগুলো পুলিশকে জানাতে পারেন সেই নামগুলো। পুলিশকে অভিযোগ জানিয়ে তাদের গ্রেফতারও করাতে পারেন।এখন তিনি সেগুলো না করে দায়ভার ঝাড়তে চেয়েছেন।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *