Narayangarh : এবার চুল দাঁড়ি কেটে ভোট প্রচার সারলেন বিজেপি প্রার্থী রমা গিরি! এটাও নির্বাচনী প্রচারের অঙ্গ দাবি প্রার্থীর

Share

নারায়ণগড় 24 সে মার্চ :

কেউ রান্না করে দিচ্ছেন তো কেউ বাজার আবার কেউ কেউ বা চুল দাঁড়ি কেটে রাজনৈতিক প্রচার সারছেন। প্রচারের এই অভিনবত্ব যেন দিন দিন বেড়েই চলছে। অন্যান্য জেলার পাশে এবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে চুল দাঁড়ি কেটে নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি। পাশাপাশি তিনি বললেন এটাও রাজনৈতিক প্রচারের অঙ্গ।

শিয়রে ভোট আর তাই ভোট প্রচার সেরে ফেলছেন তৃণমূল বিজেপি শাসক দল সহ কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলি। ভোট প্রচারে প্রার্থীরা প্রতিদিনই নতুন নতুন ইউনিক ভাবনা চিন্তা করছেন। পশ্চিম মেদিনীপুর বিধানসভার শেষ প্রান্ত নারায়ণগড় আর নারায়ণগড়ে এবারে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বিগত দিনের শুভেন্দু অনুগামী তথা বিজেপি নেতার রমাপ্রসাদ গিরি। এই বিজেপি নেতা প্রার্থী হওয়ার পর থেকেই এলাকায় প্রচারে ঝড় তুলেছেন। ডোর টু ডোর ক্যাম্পেইন করার পাশাপাশি তিনি বাজারে এলাকায় প্রচার করছেন সেই সঙ্গে কর্মীসভা এবং কর্মী সম্মেলন করে চলছেন। এবার কিছুটা এগিয়েই ইউনিক প্রচার করলেন। তিনি প্রচারে বেরিয়ে একটি সেলুনে ঢুকে চুল দাঁড়ি কেটে দিলেন। যা নিয়ে ট্রোলের স্বীকার তিনি। এদিন তিনি প্রচারে বেরিয়েছিলেন নারায়ণগড়ের বেলদা এলাকায়। আর সেখানে যাওয়ার পথে একটি সেলুনে তিনি টুপ করে ঢুকে পড়েন। ভোটের প্রচার করতে করতে তিনি ভোটারকে হাতের সামনে পেয়ে ক্ষুর নিয়ে সেভিং করে দিলেন। আর তাতেই খুশি রমা প্রসাদ গিরি সেই সঙ্গে ভোটার।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে এই নারায়ণগড় বিধানসভা থেকে লড়াই করেছিলেন এই বিজেপি নেতা রমা প্রসাদ গিরি। কিন্তু তিনি এলাকার তৃণমূল প্রার্থী সূর্য অট্টর সঙ্গে জোর লড়াই দিয়ে শেষ পর্যন্ত ১৮০০ ভোটে পরাজিত হন। তবে তিনি হারার পর এলাকা ছাড়েননি, দাঁত কামড়ে পড়েছিলেন এলাকায়, ছিলেন এলাকার মানুষের পাশে। আর তাই দল তাকে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এবারও প্রার্থী করেছে। উল্লেখ্য, এই নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী নিয়ে সম্প্রতি বিক্ষোভ দেখিয়েছে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক। তারা দলীয় অফিসে এক প্রস্থ ভাঙচুরও চালিয়েছিলেন।

এ বিষয়ে বিজেপি নেতা রমা প্রসাদ গিরি বলেন,” নির্বাচনী প্রচার আমাদের শুরু হয়েছে। প্রতিদিনই আমরা ডোর টু ডোর ক্যাম্পেইনিং, দেওয়াল লিখন, বাজারে প্রচার করছি। এই নির্বাচনী প্রচারের একটি অঙ্গ হিসেবে আজ একটি সেলুন দোকানে ঢুকে গিয়ে ফোম দিয়ে সেভিং করে দিয়েছি। এটা নতুন কিছু নয়। এটা পুরোপুরি রাজনৈতিক প্রচারের একটা অঙ্গ হিসেবে আমি মনে করি।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in