Health Seminar : পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

Share

মেদিনীপুর 19 সে মে :

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিক্যাল কাউন্সেলিং ইউনিটের উদ্যোগে আর. কে. হলে এইদিন অনুষ্ঠিত হলো একদিনের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। এই কর্মশালায় প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সেশনগুলি সক্রিয়ভাবে উপভোগ করে।

এইদিন এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী ভাষণে তিনি ছাত্রছাত্রীদের জন্য মানসিক সুস্থতার গুরুত্বের উপর জোর দেন এবং একাডেমিক সাফল্য ও সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশে এর ভূমিকা তুলে ধরেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. জে. কে. নন্দী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক পরেশ চন্দ্র জানা এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং ইউনিটের চেয়ারম্যান ড. সৌম্যব্রত ব্যানার্জী। বিশেষজ্ঞ হিসেবে সেশন পরিচালনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাধন দাশগুপ্ত এবং মুরলীধর গার্লস কলেজ, কলকাতার ড. টিন্নি দত্ত। তাঁরা কালার থেরাপি সহ বিভিন্ন ইন্টার অ্যাকটিভ পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে সেশন পরিচালনা করেন। এই কর্মশালায় প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সেশনগুলি সক্রিয়ভাবে উপভোগ করে। সেশন গুলিতে মানসিক চাপ নিয়ন্ত্রণ ও আবেগীয় সুস্থতার উপর গুরুত্ব দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটির সমন্বয় করেন ছাত্রকল্যাণ বিভাগের ডিন ড. অশোক কুমার। এই কর্মশালা ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক বিকাশের প্রতি বিশ্ববিদ্যালয় এর অঙ্গীকারকে তুলে ধরে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in