Ghatal Patient : রাস্তা নেই! ‘খাটিয়া করে অসুস্থ রোগীকে অন্ধকারে টর্চ হাতে হাসপাতালের পথে রোগীর পরিজনেরা’ অভিযোগ করলেন বিস্তর

Share

ঘাটাল 8 ই জুলাই :

বর্ষা শুরুই হলো না, অন্যদিকে পাকা রাস্তার অভাবে খাটিয়া করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে এক মর্মান্তিক দৃশ্য ঘাটালে। এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এভাবে যাতায়াত হয় গ্রামবাসীদের। পাশাপাশি এলাকার পড়ুয়াদেরও স্কুল যেতে ব্যাপক সমস্যায় পড়তে হয়।

‘খাটিয়া করে অসুস্থ রোগীকে অন্ধকারে টর্চ হাতে হাসপাতালের পথে নিয়ে যাচ্ছেন রোগীর পরিজনেরা’
এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ান চক দুই অঞ্চলের জয় কৃষ্ণপুর গ্রামের। বাসিন্দাদের দাবি হঠাৎ করে কেউ অসুস্থ হলে রাজ্য সড়ক পর্যন্ত খাটিয়াই করেই রোগীকে নিয়ে যেতে হয়। কারণ এই ছোট রাস্তার কোন ভাবেই গাড়ি ঢোকে না গ্রামে। এই জয়কৃষ্ণপুর গ্রাম থেকে দাসপুর, কেশপুর যাওয়ার রাজ্য সড়কের রাজনগর ব্রিজে আসতে প্রায় ১ কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়ে এভাবেই কাঁধে করে রোগীকে নিয়ে আসাতে হয়। ঘটনা ক্রমে এইদিন রাতে
জয় কৃষ্ণপুর গ্রামের সুকদেব মান্না হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আর এই অসুস্থ সুকদেব মান্না কে চটজলদি নিয়ে
যাওয়ার জন্য প্রধান ভরসা খাটিয়া।

তাই তার পরিবারের লোকজন তাকে খাটিয়াই করে নিয়ে আসে রাজ্য সড়ক পর্যন্ত। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সড়ক থেকেই গাড়ি করে প্রায় ১৭ কিলোমিটার দূরে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হয়। মূলত জয় কৃষ্ণপুর গ্রামের ভৌগোলিক অবস্থান এমনই তিন দিকে নদী মাঝে ৩৭টি পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরেই প্রায় বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বসবাস করছেন এই পরিবারগুলি। গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা তাও শুরু হওয়ায় গাড়ি ঢোকে না গ্রামে তাই এভাবেই রোগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে। এইদিন রাতে এই মর্মান্তিক ছবি ধরা পড়লো।

এই বিষয়ে গ্রামের স্থানীয় গৌতম পাত্র বলেন,” শিলাবতী নদী এই গ্রাম কে অন্যদের থেকে আলাদা করেছে। এই গ্রামে রাজ্য সড়ক পর্যন্ত কোন ভালো রাস্তা নেই। তাই কোনকালে গাড়ি ঢোকে না। এই ভাবেই খাটিয়া করে আমাদের গ্রামের অসুস্থ মানুষ কে নিয়ে যেতে হয়। পাশাপাশি এলাকার পড়ুয়াদের ও খুব কষ্ট তাদের যাতায়াতে। তাই আমরা এই সমস্যার সমাধান চাইছি।এই ঘটনায় ক্ষোভ জন্মেছে গ্রামবাসীদের মধ্যে।

যদিও এই বিষয়ে জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ এক বক্তব্যে বলেন বিষয়টা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে, খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in