Midnapore:প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ‘কাউন্সেলিং সেমিনার’ অনুষ্ঠিত রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে

Share

মেদিনীপুর 2 রা সেপ্টেম্বর :

এইদিন সকাল ১১টায় রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের (স্বশাসিত) বি. সি. রায় মেমোরিয়াল হলে অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল (IQAC) এবং কেরিয়ার অ্যাডভান্সমেন্ট সেল (CAC)-এর যৌথ উদ্যোগে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এক কাউন্সেলিং সেমিনারের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আচার্য এবং রাইস এডুকেশনের চেয়ারম্যান অধ্যাপক (ড.) সমিত রায়। তাঁর সঙ্গে ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. অঙ্কিতা চক্রবর্তী এবং রাইস এডুকেশনের সিইও সোমনাথ আচার্য। এইদিন অধ্যাপক রায় তাঁর মূল্যবান বক্তব্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের কৌশল, কেরিয়ার পরিকল্পনা এবং বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে চাকরির জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে ছাত্রীদের বিস্তারিতভাবে পথনির্দেশ করেন। আলোচনাটি ছিল অত্যন্ত তথ্যসমৃদ্ধ ও ছাত্রীদের জন্য বিশেষ উপকারী। এই সেমিনারে প্রায় ১২০০ ছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। এই বিষয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. স্বপ্না ঘোড়ই তাঁর বক্তব্য, ‘ছাত্রীদের চাকরির উপযোগী ও আত্মনির্ভর করে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

IQAC-এর কো-অর্ডিনেটর ড. রশ্মি মুখার্জি আশা প্রকাশ করেন যে আজকের এই সেমিনার ছাত্রীদের আলোকিত করবে এবং তাদের আত্মনির্ভর ও চাকরিপ্রার্থী হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।’ এছাড়াও এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব ড. এস. মাইতি এবং শিক্ষক পরিষদের সম্পাদক ড. বিপুল কে. মণ্ডল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *