Midnapore : মেদিনীপুরে উদ্যোক্তা-সচেতনতা ও বিশেষ ভেন্ডর ডেভেলপমেন্ট কর্মসূচি

Share

মেদিনীপুর 3 রা সেপ্টেম্বর:

ভারত সরকারের National SC-ST Hub এবং Bengal Chamber of Trade and Industry (BCTI)-এর যৌথ উদ্যোগে মেদিনীপুরের জেলা পরিষদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে উদ্যোক্তা-সচেতনতা ও বিশেষ ভেন্ডর ডেভেলপমেন্ট কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে উদ্যোক্তাদের জন্য সরকারি প্রকল্প, আর্থিক সহায়তা এবং সম্ভাব্য ভেন্ডর শিপের সুযোগ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।

এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NSIC-এর ZGM অনুপম গায়েন, IAS আধিকারিক আর. জয়সিমহা রেড্ডি, কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমব্রম, Balmer Lawrie-এর প্রতীক বর্মন, MSME-DFO, দুর্গাপুর-এর রাজর্ষি মাজি-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়াও HDFC Bank, Punjab National Bank (PNB) এবং UCO Bank-এর চিফ ম্যানেজাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DCCI এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সঞ্জীব রায়। যার শিল্পাঞ্চলের উদ্যোক্তাদের সংগঠিত করা, তাঁদের ব্যবসায়িক স্বার্থ ও শিল্প-সংক্রান্ত বিষয়গুলিতে প্রতিনিধিত্ব করা এবং স্থানীয় শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এই অনুষ্ঠানে মেদিনীপুরের বিজেপি সভাপতি এবং এসসি মোর্চার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ছিলেন Bengal Chamber of Trade and Industry-এর General Secretary শাম্ব সেন, Spokesperson দিব্যকান্তি মজুমদার এবং National SC-ST Hub-এর ইনচার্জ বিজয় রুদ্র পাল-সহ বিশিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত উদ্যোক্তাদের সরকারি সহায়তা, ব্যবসায়িক সুযোগ, বাজার সম্প্রসারণ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ভেন্ডর হিসেবে যুক্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কে সচেতন করা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩৭০ জন SC-ST উদ্যোক্তা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচির মাধ্যমে SC-ST উদ্যোক্তাদের স্বনির্ভরতা বৃদ্ধি, ব্যবসায়িক সম্প্রসারণ, বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি এবং সরকারি ও বেসরকারি সংস্থার সরবরাহ-শৃঙ্খলে তাঁদের অংশগ্রহণ আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সরকারি প্রকল্প, আর্থিক সহায়তা এবং সম্ভাব্য ভেন্ডরশিপের সুযোগ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *