Pujo Porikroma : মেদিনী পুরের মতন রেল শহর খড়্গপুরে থিমের ছড়াছড়ি! কোথাও বৃন্দাবনের নিধিবন তো কোথাও কৈলাসের দ্বার কোথাও আবার রামায়ণ

Share

খড়গপুর 17 ই অক্টোবর :

রেল শহর খড়্গপুরেও এবারে পূজোর থিমের ছড়াছড়ি কোথাও নিধিবন তো কোথাও কৈলাসের দ্বার। কোথাও বা রামায়ণের সীতা হরণসহ গোটা রামায়ণ কে থিম করেছে এবারের পুজো কমিটি গুলি। এদিন পূজো পরিক্রমায় দেখা গেল খড়্গপুর রথ তলায় তাদের ৫০ বছর দুর্গাপূজা উপলক্ষে এবারে থিম করেছে রামায়ণের গোটা অংশটা। রামের বনবাস থেকে সীতা হরণ। হনুমানের দ্বারা পাথর পেতে লঙ্কা অভিযান। এরপর রাবণ বধ করে অকাল দুর্গোৎসবের আয়োজন সবই রয়েছে এই মন্ডপে। পুজো উদ্যোক্তা মৃণাল কান্তি সরকার জানালেন এ বিষয়ে সবিস্তারে। এরই পাশাপাশি তালবাগিচা মহাবীর ক্লাবের এবারে ৫৭ তম বর্ষে তারা থিম তৈরি করেছেন কৈলাসের দ্বার। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে দেবাদিদেব মহাদেব সাঙ্গোপাঙ্গ এবং দেব-দেবীদের কিভাবে যাতায়াত রয়েছে হয়েছে সে বিষয়ে ফুটিয়ে তুলেছেন এই ক্লাব কর্তারা। সেই সঙ্গে প্রতিমা করা হয়েছে কৈলাসের সেই সময়কার সামাজিক পরিস্থিতি পরিবেশ রেখে।

এই বিষয়ে যাবতীয় তথ্য তুলে ধরলেন উদ্যোক্তা তাপস বসু। এরপরই তালবাগিচা সবুজ সংঘেরও একই ৫৭ তম বর্ষে প্রায় ১৮ লক্ষ টাকা খরচা করে তারা গোটা কৃষ্ণের লীলা অবলম্বনে তুলে ধরেছেন এবারের থিম বৃন্দাবনের নিধিবন। যেখানে ছোট কৃষ্ণ কালিয়ার দমন থেকে রাধার সঙ্গে কৃষ্ণলীলা। এছাড়াও গোপীদের সাথে তার লীলাখেলা ও বাঁশি বাজিয়ে মুগ্ধ করা সবই রয়েছে এই মন্ডপের থিমে। উদ্যোক্তা সুকান্ত মজুমদার জানালেন এ বিষয়ে সবিস্তারে।

উল্লেখ্য,মেদিনীপুরের মত খড়্গপুরেও একাধিক থিমের মন্ডপ ও প্রতিমা নিয়ে হাজির পূজা উদ্যোক্তারা আর তাই তাদের মধ্যে চলছে এখন প্রতিযোগিতার পর্ব।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *