SIT Midnapore : মেদিনীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় SIT গঠন করল জেলা পুলিশ! ডিএসপি পদ মর্যাদায় দেবঞ্জয় সেন নেতৃত্বে

Share

মেদিনীপুর 15 ই অক্টোবর :

এই তদন্তে থাকবেন মেদিনীপুর কোতওয়ালী আইসি সিদ্ধার্থ ঘোষ,সাইবার ক্রাইম আইসি উৎপল কুমার সাহা,মহিলা থানার আইসি কবিতা দাস, মামলার তদন্তকারী আধিকারিক এসআই (SI) সুমিত সেনাপতি এবং SOG সেলের ওসি (SI) প্রীতম সরকার। জেলা পুলিশের দাবি,’বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন কোতোয়ালি থানার মামলা নং ৬৪৯/২৬ (তারিখ: ০৯.১০.২০২৬)—যা ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৮৫/৮০(২)/১০৩(১)/৩(৫) এবং যৌতুক নিরোধক আইনের ধারা ৩/৪-এর অধীনে নথিভুক্ত—তার তদন্তের জন্য এতদ্দ্বারা একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হলো।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার মেদিনীপুর শহর সংলগ্ন যমুনাবালিতে স্নেহা চক্রবর্তী নামে এক গৃহবধুর মৃত্যু ঘটে, যে ঘটনায় মারধর,পন চাওয়া এবং উল্লেখযোগ্যভাবে একটি বিলাসবহুল গাড়ি চাওয়ার অভিযোগ উঠেছিল স্নেহার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্নেহা চক্রবর্তীর শ্বশুরবাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্নেহার বাপের বাড়ির পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্নেহার স্বামী রণদীপ জানা এবং তাঁর বাবাকে গ্রেফতার করে, খোঁজ চলছে বাশার নামে রণদীপের এক বন্ধুর। এই ঘটনার পরেই মেদিনীপুরে ছড়িয়ে পড়ে স্নেহার চক্রবর্তীর মৃত্যুর তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। স্নেহার মৃত্যু ঘিরে শোকের পাশাপাশি ক্ষোভও জমেছে তাঁর পরিচিত মহলে। স্নেহার প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের দাবি, স্নেহা আত্মহত্যা করতে পারেন না। তাঁদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।

যদিও মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। গত মঙ্গলবারের মৌন মিছিলের মাধ্যমে স্নেহার পরিচিতজনেরা তাঁর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত, তদন্তে তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে প্রিয়জনকে হারানোর শোকের মধ্যে স্নেহার পরিবার যাতে ন্যায়বিচার পায়, সেই দাবিও উঠে আসে মিছিল থেকে। বুধবারও মৌন মিছিল করেন এলাকার মানুষজন। মোমবাতি হাতে নীরবে পথ পরিক্রমার মধ্য দিয়ে স্নেহার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাঁদের আশা, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে এবং স্নেহার পরিবার ন্যায়বিচার পাবে। যদিও অন্যদিকে মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের এই বড় ভূমিকায় ধন্যবাদ জানিয়েছে স্নেহার পরিবার।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *