
নন্দগাড়ি 22 সে নভেম্বর :
শহরের কোলাহল থেকে গ্রাম্য পরিবেশে রাত্রিযাপন, পর্যটকদের নতুন দিশা এখন ‘সৃজনী’। মোট ১৪ একর জমিতে সৃজনীর Agro Tourism Project দিশা দেখাবে নতুন যুবাদের। এদিন বিধায়কের হাত ধরে উদ্বোধন হলো এই প্রজেক্টের। উদ্যোক্তা শিক্ষক প্রশান্ত দাস।এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত।এই সৃজনী এগ্রো ট্যুরিজম প্রজেক্ট উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর গুছাইত। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দীপক কুমার কর,নিবন্ধক প্রফেসর জয়ন্ত কিশোর নন্দী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক প্রফেসর দেবাশীষ দাস, সহ নিবন্ধক শুভময় কিস্কু, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু, সহ সম্পাদক অভিষেক যাদব সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ্য, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।মূল উদ্যোক্তা শিক্ষক প্রশান্ত দাস ও তার পরিবার অতিথিদের বরণ এবং সেই সঙ্গে গোটা পর্যটন স্থল ঘুরে দেখালেন বিশিষ্ট অতিথিদের।

Srijani Agro Foundation পশ্চিমবঙ্গে কৃষিকে কেন্দ্র করে একটি সমন্বিত গ্রামীণ কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মডেল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।
বর্তমান সময়ে Artificial Intelligence (AI), Automation এবং প্রযুক্তিগত পরিবর্তনের ফলে কর্মসংস্থানের প্রচলিত ক্ষেত্রগুলি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিতে গ্রামীণ যুবসমাজের জন্য বিকল্প কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। Foundation-এর পরিকল্পনায় আধুনিক কৃষি, ফলের বাগান, মৎস্যচাষ, পশুপালন, মাশরুম চাষ, মৌমাছি পালন, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প, Agro Tourism, Eco Tourism এবং কৃষি গবেষণা ও প্রশিক্ষণকে একই পরিকাঠামোর আওতায় নিয়ে আসা হবে।এই সমন্বিত মডেলের মাধ্যমে প্রাথমিক পরিকল্পনাগত লক্ষ্য হিসেবে প্রতি একর জমিতে গড়ে প্রায় ৩০টি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করার কথা ভাবা হয়েছে।

বাস্তব কর্মসংস্থানের সংখ্যা জমির উপযোগিতা, বিনিয়োগ এবং প্রকল্পের কার্যক্রমের উপর নির্ভর করবে। Srijani Agro Foundation-এর বিশেষ লক্ষ্য হলো গ্রামীণ যুবক-যুবতী ও মহিলাদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে তাঁদের নিজস্ব এলাকায় অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা। এই উদ্যোগ বাস্তবায়নে Foundation জেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিশেষজ্ঞ, আর্থিক প্রতিষ্ঠান এবং শিল্পোদ্যোগীদের সহযোগিতা প্রত্যাশা করছে। প্রাথমিকভাবে একটি Pilot Project গড়ে তুলে তার সাফল্যের ভিত্তিতে এই মডেলকে বৃহত্তর পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Srijani Agro Foundation-এর মূল বার্তা:
“আমরা শুধু কৃষি উৎপাদন বাড়াতে চাই না; আমরা কৃষিকে কেন্দ্র করে একটি নতুন কর্মসংস্থানমুখী গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে চাই। আমাদের বিশ্বাস, গ্রামের মাটিতেই লুকিয়ে রয়েছে আগামী দিনের কর্মসংস্থান, উদ্যোগ ও সমৃদ্ধির অপার সম্ভাবনা।”