Weather Akvan: বৃষ্টির জলে ডুবে পাকা ধান, ধান সহ আলু, কফি বেগুন শাক সবজিতে ক্ষতির আশঙ্কা চাষিদের! যাবতীয় প্রস্তুতি নেওয়া রয়েছে দাবি জেলা শাসকের

Share

চন্দ্রকোনা 21 ই নভেম্বর :

একের পর এক নিম্নচাপ, কোনোভাবেই থামছে না আর তাই তার প্রভাবে গোটা রাজ্যের সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। আকভানের প্রভাব পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার চাষবাস এলাকায়। ধান এক গলা জলে ডুবে জমি দিয়ে বইছে জল অন্যদিকে আলু জলের তলায় সেই সঙ্গে শীতকালীন ফসল বেগুন বাঁধাকপি ফুলকপি সহ যাবতীয় সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির। নিম্ন চাপের পর নিম্নচাপ কবে কাটবে তার আশায় চাষী সহ কৃষকরা। যদিও পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন বলে দাবি জেলা শাসকের।

আকভানের প্রভাব রাজ্যসহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। গতকালের পর এদিন সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি সেইসঙ্গে মেঘলা ওয়েদার। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের কৃষকসহ চাষিরা। বিশেষ করে ঘাটাল, চন্দ্রকোনা গড়বেতা সেইসঙ্গে দাসপুর,কেশপুর এবং অপরদিকে সবং, পিংলা,কেশিয়াড়ি দাঁতন সহ একাধিক জায়গার কৃষক চাষিরা ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন ক্ষয়ক্ষতি নিয়ে।মূলত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বেলা যত বাড়ছে আকাশের পরিস্থিতি তত খারাপ হচ্ছে। গতকাল দুপুর থেকে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে বৃষ্টির পরিমাণ। সকাল থেকে বৃষ্টি ব্যাপক পরিমাণে হওয়ায় জলে ডুবেছে একাধিক কৃষি জমির কেটে রাখা পাকা ধান। জলে ডুবে নষ্ট হচ্ছে ধান।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা সহ জেলার বিস্তীর্ণ এলাকার মানুষজন কৃষিকাজের উপর নির্ভরশীল ।কৃষকেরা বলছেন, আগাম পূর্বাভাস পেয়েও কৃষিজমি থেকে ধান তুলেতে পারেননি।

তাঁরা বাধ্য হলেই কাটা ধান মাঠেই পড়ে রয়েছে। বৃষ্টির জলে ডুবে রয়েছে পাকা ধান। এই পাকা ধান বৃষ্টির জলে ভিজলে চরম ক্ষতির সম্মুখীন হবেন তাঁরা। শুধু তাই নয়, বৃষ্টির কারণে আলু চাষ পিছিয়ে যাবে বলেও মনে করছেন কৃষকেরা। তবে ঝড় জলের পরিস্থিতি নিয়ে তৎপর হয়েছে প্রশাসন বলে দাবি জেলা শাসকের। পাশাপাশি তিনি বলেন ক্ষয়ক্ষতির হিসাব ও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে চাষী সুদীপ সামন্ত বলেন, “আবহাওয়া দপ্তরের নির্দেশিকা পেয়েছিলাম কিন্তু এত পরিমান শাক-সবজি ধান আলু জমিতে ছিল যে তা তোলার সময় টুকু পাইনি আমরা। আকভানের প্রভাবে কয়েকদিন ধরে টানা বৃষ্টি সেইসঙ্গে গতকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। যার ফলে ধান এক গলা জলে ডুবে রয়েছে। ডুবে রয়েছে আলু বেগুন সহ শাকসবজি। এই পরিস্থিতিতে চাষের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে , সেই ক্ষতির পরিমাণ বৃষ্টি না থামলে বোঝা যাবে না। আমাদের অবস্থা আরো খারাপ হবে এবছর।”

গোপাল পাত্র নামে আরেক চাষী বলেন,” এত বৃষ্টি আমরা আগে দেখিনি। সেই সঙ্গে একের পর এক নিম্নচাপ যা গোটা সারা বছর ধরেই চলছে। মাঠের মধ্যে জল যেন বয়েই চলছে আর তাতে ব্যাপক পরিমাণে ক্ষতি পাকা ধান সেই সঙ্গে কাঁচা ধান এবং আলুর। তাছাড়া প্রচুর পরিমাণে শাক সবজি চাষ হয়েছিল এ বছর সেগুলো জলের তলায়। কারণ এই সময় ফুলকপি বাঁধাকপি এবং বেগুন সহ যাবতীয় শাক সবজি চাষ করি আমরা তার ক্ষতির পরিমাণ প্রচুর। এরপরে যদি আলু কে আবার লাগানো যায় সে ক্ষেত্রে আবার নিম্নচাপ আসছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে ফলে আর চাষ কখন করব আমরা।”

যদিও এ বিষয়ে জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণ সাংবাদিকদের বলেন,”আমরা সব রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য সমস্ত টিম আমাদের রেডি রয়েছে। যেহেতু সম্প্রতি পুজো গিয়েছে জেলা রাজ্যজুড়ে তাই সমস্ত ক্ষেত্রে গাছপালা আবর্জনা এগুলো পরিষ্কার হয়েছে কাটা রয়েছে। তাছাড়া যদি হঠাৎ কোনোভাবে গাছ কেটে পড়ে যায় সে ক্ষেত্রে মিউনিসিপ্যালিটিকে জানানো রয়েছে। অন্যদিকে এনডিআরএফ সহ উদ্ধারকারী দল গুলোকে প্রস্তুত রেখেছি আমরা। সরকারিভাবে যে নাম্বার দেয়া হয়েছে সেই তাতেই কন্ট্রোল রুম খোলা রয়েছে।যেমন যেমন উপর থেকে নির্দেশিকা আসবে তেমন তেমন আমরা ব্যবস্থা নেব। তবে এই সময় বিশেষ করে ফোরকাস্টের সময় যাতে নদীর তীরবর্তী এলাকা গুলোই নদী পারাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় সেদিকে আমরা নজর দিতে বলেছি,সতর্কতা জারি করতে বলেছি। এখন টানা কয়েকদিন বৃষ্টি চলবে, চলবে ঝড়ো হাওয়া। ক্ষয়ক্ষতিরও হিসাব খতিয়ে দেখা হচ্ছে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *