Midnapore : নালার বয়ে যাওয়া নোংরা জলে অতিষ্ঠ ওয়ার্ডের মানুষজন! অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি, চাইছেন সমস্যা সমাধান

Share

মেদিনীপুর 23 সে নভেম্বর :

নালার মুখ বন্ধ, রাস্তার উপর দিয়ে বইছে পচা, নোংরা আবর্জনা পোকামাকড় মিশ্রিত জল!এলাকার পরিবেশ হয়ে উঠেছে বিষাক্ত দূষিত, এই ঘটনায় ক্ষুব্ধ 23 নং ওয়ার্ডের সার্কিট হাউস সংলগ্ন এলাকাবাসী। তাদের অভিযোগ কাউন্সিলর ও পৌরসভার উদাসীনতায় নোংরা আবর্জনাময় পরিস্থিতি। বিধায়ককে লিখিতভাবে জানিয়েও সমস্যা সমাধান হয়নি। সমস্যা সমাধান না হলে রাস্তা অবরোধের ডাক ওয়ার্ডের মানুষজনের।

নরকের যন্ত্রণায় ভুগছেন ২৩ নং ওয়ার্ডের সার্কিট হাউস সংলগ্ন এলাকাবাসী। যা নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দিলেন সংবাদমাধ্যমের কাছে। বাসিন্দাদের অভিযোগ মত জানা যায়, ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যেমন রয়েছে জলের সমস্যা যেমন তেমনি নোংরা আবর্জনা পরিষ্কারের সমস্যা। তবে এর পাশাপাশি গোদের উপর বিষফোঁড়ার মত নতুন করে হয়ে জুটেছে এই বৃষ্টি। কারণ এই বৃষ্টিতে যাবতীয় জায়গার নোংরা এসে জমে গিয়েছে মহানালায় আর সেই নালা দিয়ে জল কিছুতেই পাস হচ্ছে না। যার ফলে দুর্গন্ধময় পচা নোংরা আবর্জনা উপচে পড়ছে, বাড়িতে এবং বাড়ির আশেপাশে। সেই সঙ্গে নালার মধ্য দিয়ে নোংরা পচা গলা জল বাড়ির পানীয় জলের কুয়োতে ভর্তি হয়ে গিয়েছে। এক্সট্রা পাওনা হয়ে জুটেছে এই নোংরা আবর্জনা থেকে পোকামাকড়ের উৎপাত। আশে পাশে তো বটেই, বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে সেই সব নোংরা আবর্জনা থেকে আসা পোকামাকড় এবং বিষধর সাপ। বাড়ছে জ্বর,জ্বালা ও ডেঙ্গুর প্রকোপ।

এই দুর্গন্ধময় পরিস্থিতিতে বাসিন্দারা বারংবার দ্বারস্থ হয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কাছে। দরখাস্ত দিয়েছেন, অভিযোগ জানিয়েছেন সমস্যা সমাধানে কিন্তু তারপরও সুরাহা হয়নি। বাধ্য হয়ে তারা নবনিযুক্ত বিধায়কের কাছে দৌড়ে গেছেন। সেখানেও অভিযোগ জানিয়েছেন, তাতেও সমস্যা-সমস্যায় থেকে গেছে। এই পরিস্থিতিতে বাচ্চাদের ভবিষ্যৎ, সামাজিক সুরক্ষা এবং পানীয় জলের সমস্যা কিভাবে কাটিয়ে উঠবেন তাই নিয়েই ক্ষুব্ধ এলাকার মানুষজন। তারা জানান, অবিলম্বে এই সমস্যা সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন।

যদিও এই সমস্যা নিয়ে এলাকার ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রানী দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,” এর আগে দু-একবার চেষ্টা করা হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল কিন্তু বৃষ্টি হলেই আবার যেই কে সেই হয়ে যায়। আমাদের এত লেবার নেই যে এক গলা জলে নেমে ডুবে এটা পরিষ্কার করবে। পুরো বিষয়টা যে সংস্থা করেছিল তাদেরকে দিয়েই করাতে হবে। আমরা উনাদের বলবো পৌরসভায় জানাতে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *