
মেদিনীপুর 11 জুলাই :
ডিএভি পাবলিক স্কুল মেদিনীপুরে অনুষ্ঠিত হলো “উড়ান” SOARING BEYOND THE LIMITS নামক 2025 -26 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এইদিন এই অনুষ্ঠানে মোট 280 জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয় এছাড়া বার্ষিক পরীক্ষা তৃতীয় থেকে একাদশ শ্রেণি পর্যন্ত সর্বোচ্চ স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের ও সংবর্ধিত করা হয়।

এছাড়াও JEE MEANS, NEET, ISAR প্রভৃতি আন্তর্জাতিক মানের পরীক্ষায় যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নিজেদের স্থান অর্জন করেছে তাদেরকেও সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে। এইদিনের অনুষ্ঠানে উল্লেখ যোগ্য বিষয় ছিল ছাত্র ছাত্রীদের সাথে তাদের অভিভাবক দেরও সংবর্ধিত করা। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে অলংকৃত করেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এ ছাড়া উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটির ডিন প্রফেসর উদয় শংকর, ডিএভি স্কুলের পশ্চিমবঙ্গ জোনের রিজিওনাল ডাইরেক্টর পাপিয়া মুখার্জি, উপস্থিত ছিলেন ডিএভি মেদিনীপুর স্কুলের এল এম সি চেয়ারম্যান, এস কে পাল এল এম সি মেম্বার ডক্টর এস এন ত্রিপাঠি, ডক্টর তনুশ্রী পাল, বাঁকুড়া ডিএভি প্রিন্সিপাল মিস্টার অমিত দাস,খড়্গপুর ডিএভি স্কুলের প্রিন্সিপাল সুস্মিতা পানিগ্রাহী ও অন্যান্য ডিএভি স্কুলের প্রিন্সিপাল।

এছাড়া উপস্থিত ছিলেন টাটা হিতাচির হেড মাস্টার অমিত কুমার ঠাকুর, বন্দেমাতরম সংগীতের মধ্যে দিয়ে এইদিনের এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সূচনা হয়। তারপর বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলনও ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয় প্রধান অতিথি দিলীপ ঘোষ, বিদ্যালয়ের সাংস্কৃতি ও ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল শুনে অত্যন্ত আনন্দিত হন এবং বিদ্যালয়ে ভুয়সী প্রশংসা করেন। শুধু ছাত্র ছাত্রীদেরই নয় বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ক শিক্ষক শিক্ষিকারা যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সর্বোচ্চ নম্বর অর্জন করতে শিক্ষা দিয়েছেন তাদেরকেও এই অনুষ্ঠানের সংবর্ধিত করা হয় বিদ্যালয়ের অধ্যক্ষ এন কে গৌতম ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে অনেক উন্নতি করার শুভকামনা জানান।

পাশাপাশি এইদিনের এই অনুষ্ঠানের সাফল্যের জন্য সকল অভিভাবকগণ ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানান।