Chandrakona Accident: মধ্যরাতে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত দুই পুলিশ কর্মী, আহত আরও তিন

Share

চন্দ্রকোনা 3 রা মার্চ :

মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে চন্দ্রকোনা রোড এর সাতবাঁকুড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ কর্মী বোঝাই পুলিশের ভ্যান। উল্টো দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ভ্যান টি।

এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরো এক পুলিশ কর্মীর। গাড়ি কেটে বাকি আহত তিন জনকে রাত একটা নাগাদ প্রথমে নিয়ে যাওয়া হয় দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে রাতেই তাদের স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরই লরি ছেড়ে চম্পট দেয় লরি চালক। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনা সূত্রে জানা যায় এদিন পশ্চিম মেদিনীপুর থেকে গড়বেতায় যাচ্ছিল তাদের কাজের জন্য একটি গাড়িতে করে পুলিশ কর্মীরা।কিন্তু যাবার পথে চন্দ্রকোনার কাছে সাত বাঁকুড়া এলাকায় লরির সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে।এই মুখোমুখি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গাড়ির মাথা কেটে বাদ চলে যায়।এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা ৫ জন পুলিশ কর্মীর মধ্যে চেপ্টে মারা যায় এক পুলিশ কর্মী।

এরপর স্থানীয় ও পুলিশের দ্বারা বাকিদের উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা দ্বারিগেড়িয়া হাসপাতালে নিয়ে যা হয় সেখান থেকে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।এরপর এখানে আর আর এক পুলিশ কর্মীর মৃত্যু ঘটে। এরপর বাকি আহত পুলিশ কর্মীদের পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ছুটে আসেন স্থানীয়রা, ছুটে আসে বিরাট পুলিশ প্রশাসন। যদিও সরেজমিনে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। অন্যদিকে এই দুর্ঘটনার কারণ হিসেবে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি।অন্যদিকে মেদিনীপুর হাসপাতালে দৌড়ে আসে পুলিশ আধিকারিকরা।

যদিও এ বিষয়ে জেলার জেলার এক পুলিশ আধিকারিক বলেন উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাক ধাক্কা মারে ডিউটিতে যাওয়া পুলিশ গাড়িতে। এই ঘটনায় দুজন পুলিশ কর্মী মারা গিয়েছে,আহত কয়েক জন।আমরা যদিও ওই ধৃত ট্রাক ড্রাইভার কে খোঁজার চেষ্টা করছি। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে, খতিয়ে দেখে বাকিটা বলা যাবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in