
মেদিনীপুর 19 সে মার্চ :
৩৯ জনের নাম বাকি রেখে অবশেষে ১১১ জনের দ্বিতীয় তালিকা প্রকাশ করল বিজেপি।তবে এই দ্বিতীয় তালিকায় স্থান পেল খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম,তবে জায়গা বদল। যদিও মেদিনীপুর গড়বেতা সহ বাকি রইল প্রায় ৩৯ জন প্রার্থীর নাম।

ভোট ঘোষণা হয়েছে, আর তারই সঙ্গে প্রার্থী তালিকা প্রকাশ করছে রাজনৈতিক দলগুলি। বিজেপি প্রথম দফায় গত ১৬ ই মার্চ তার প্রথম তালিকা প্রকাশ করে। তাতে নাম ছিল না খড়গপুর থেকে জেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এর। প্রথম তালিকায় ১৪৪ টি আসনের পর আজ দ্বিতীয় তালিকায় ১১১ জনের নাম প্রকাশ করল বিজেপি। দ্বিতীয় দফায় এগরায় দিব্যেন্দু অধিকারী, শ্যামপুরে হিরণ, নোয়াপাড়ায় অর্জুন সিং, ব্যারাকপুরে কৌস্তভ বাগচী, রাজারহাট গোপাল পুরে তরুণজ্যোতি তিওয়ারি, সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়, টালিগঞ্জে পাপিয়া অধিকারী, যাদবপুরে শর্বরী মুখোপাধ্যায়, মাথাভাঙায় নিশীথ প্রামাণিক, এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, রীতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়ায়, তাপস রায় মানিকতলা, হিঙ্গলগঞ্জে রেখা পাত্র র নাম প্রকাশিত হয়েছে।

পাশাপাশি রামপুরহাটে ধ্রুব সাহা, বাঁকুড়ায় নিলাদ্রী শেখর দানা, বালিগঞ্জে শতরূপা, বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খাঁ, বিধাননগরে শারদ্বত মুখোপাধ্যায়, রাজারহাট-নিউটাউনে পীযূষ কানোরিয়া, দমদমে অরিজিৎ বক্সী, কামারহাটিতে অরূপ চৌধুরী, জগদ্দলে IPS রাজেশ কুমার, বীজপুরে সুদীপ্ত দাস, গাইঘাটায় সুব্রত ঠাকুর, বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার, বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়া। আগের বারে খড়গপুর সদরে লড়েছিলেন। এবার কেন্দ্রবদল হয়ে শ্যামপুরে। হিরণ বললেন, আমি তো পশ্চিমবঙ্গের হয়ে লড়ছি। অসম বা বিহারে লড়ছি না। পশ্চিমবঙ্গের যে কোনও জায়গা থেকে, যে কোনও ব্যক্তি লড়ে নরেন্দ্র মোদির সুশাসন প্রতিষ্ঠা করবে, এটাই চাই। প্রসঙ্গত উল্লেখ্য,প্রথম তালিকায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। দ্বিতীয় দফায় ১১১ জনের নাম ঘোষণা করল। ফলে মোট ২৯৪টি আসনের মধ্যে এখনও ৩৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল। যদিও এখনও বিজেপি উত্তর ২৪ পরগনার পানিহাটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি। যে আসনে আরজি করের নির্যাতিতার মা প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে খোদ মেদিনীপুর এবং গড়বেতার প্রার্থী কে হবে তারও নাম প্রকাশিত হয়নি।

তবে হিরন সূত্রে জানা যায় তিনি জানিয়েছেন তিনি এখন কোন শুভেচ্ছা বার্তা নিবেন না।