
কেশপুর 8 ই মার্চ :
কেশপুর থেকে নেড়াদেউল যাওয়ার পথে হাড়িপুকুর এলাকায় পিকআপ ভ্যান উল্টে 30 জন আলু লেবার আহত! কেশপুর ও মেদিনীপুর হাসপাতালে ভর্তি আহতরা,তদন্তে পুলিশ। বারবার কেন জেলায় দুর্ঘটনা ঘটছে তাও নিয়ে উঠছে প্রশ্ন।

কেশপুর থেকে নেড়াদেউল যাওয়ার পথে হাড়িপুকুর এলাকায় হঠাৎই পিকআপ ভ্যান উল্টে আহত হয় ২৮ জন থেকে ৩০ জন আলু লেবার। যা নিয়ে উত্তেজনা এলাকায়।সূত্রে জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ১৪ নম্বর ঝেঁতলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ৪ নম্বর গোলার গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত নেড়াদেউল এলাকায় মাঠে আলু তোলার কাজ করতে যাচ্ছিলেন একটি পিকআপ ভ্যান বোঝায় লেবাররা। এই ভ্যানে প্রায় ৫৫ থেকে ৬০ জন লেবার ছিল। সকালবেলায় যাওয়ার পথে হঠাৎ ই রাস্তা থেকে নয়নঝুলির দিকে গাড়িটি উল্টে যায়।এই ঘটনায় গাড়ির। সকলে ছিটকে পড়ে মাঠে ময়দানে।এই দুর্ঘটনায় প্রায় ২৮ থেকে ৩০ জন আহত হয়। কারো মাথা ফেটে যায় কারো হাত ভাঙ্গে কারো নাক ফেটে যায়। এই ঘটনা ঘটার পরেই স্থানীয়দের তৎপরতায় আহতদেরকে উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

পরে গুরুতর আহতদের পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন আহতরা। যদিও এই ঘটনায় কারো মৃত্যু হয়নি বলে জানা যায়। এরপরই বিরাট পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ছুটে আসে শুরু হয়েছে তদন্ত।তবে কিভাবে গাড়িটি হঠাৎ এই উল্টে গেল সে বিষয়ে উঠছে প্রশ্ন।এ বিষয়ে কেশপুরের এক পুলিশ আধিকারিক বলেন সকাল সাতটা নাগাদ একটি পিকআপ ভ্যান তাতে এই মাঠে আলু তুলতে যাওয়া লেবাররা যাচ্ছিলেন কর্মস্থলে। কিন্তু এরপর দুর্ঘটনা গ্রস্থ হয় এই পিকআপ ভ্যান এবং তাতেই আহত হয় ১১-১২ জন আলু লেবার। এখন যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে।

অন্যদিকে আহতদের পরিবার বলেন,”এই পিকআপ ভ্যানের ১০-২০ জন করে উঠতে উঠতে প্রায় ৬০ জন উঠে পড়েছিল। এরপর গাড়ি করে যাচ্ছিল আলু তোলার কাজে লেবাররা। যাওয়ার পথে রাস্তার বাঁকে গাড়ি ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে এই পিকআপ ভ্যান। আর তাতে আহত হয় কমবেশি প্রায় ৩০ জন।এদের মধ্যে বেশ কিছু কেশপুর হাসপাতালে এবং বেশ কিছু মেদিনীপুর হাসপাতালে ভর্তি হয়।