Midnapore:স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড থাকা HOD নিলেন অবসর!বিদায়ী সম্ভাষণ সতীর্থদের

Share

মেদিনীপুর 1 লা ফেব্রুয়ারি:

আর চাকরিতে তিনি ফিরলেন না, সাসপেন্ড হয়ে রয়ে গেলেন দীর্ঘদিন।আর এই অবস্থায় অবশেষে অবসর গ্রহণ করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের সেই সময়ের দায়িত্বে থাকা HOD মহম্মদ আলাউদ্দিন।বিভাগীয় হেড কে বিদায় সম্ভাষণ জানাতে মেডিক্যাল কলেজে হাজির হয়েছিলেন সাসপেন্ড থাকা হাসপাতালের সুপার জয়ন্ত কুমার রাউত, শিশু চিকিৎসা বিভাগের প্রধান তারাপদ ঘোষ সহ আরোও অনেকে।

অবশেষে তিনি নিলেন অবসর,ফিরলেন না আর চাকরি জীবনে। তিনি আর কেউ নন তিনি মেদিনীপুর মেডিকেল কলেজের HOD মহম্মদ আলাউদ্দিন।সংবাদ সূত্র অনুযায়ী,মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড থাকা হেড অফ দ্যা ডিপার্টমেন্ট (hod) মহম্মদ আলাউদ্দিন অবসর(চাকরি জীবনের মেয়াদ শেষ )নিলেন শনিবার। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ তিনি পৌঁছে যান মেডিক্যাল কলেজে।অধ্যক্ষা মৌসুমী নন্দী আসার পরেই তার অবসরের যাবতীয় কাগজপত্রের কাজ সম্পন্ন হয়। বিভাগীয় হেড কে বিদায় সম্ভাষণ জানাতে মেডিক্যাল কলেজে হাজির হয়েছিলেন সাসপেন্ড থাকা প্রাক্তন হাসপাতালের সুপার (এম এস ভি পি) জয়ন্ত কুমার রাউত, শিশু চিকিৎসা বিভাগের প্রধান তারাপদ ঘোষ সহ আরোও অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য,গত বছর ৮ জানুয়ারি ৫ প্রসূতির সিজারের পর অভিযোগ ওঠে স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে পড়েছে।

আইসিইউ তে রাখা হলেও ১০ জানুয়ারি মৃত্যু হয় মামনি রুইদাস নামে এক প্রসূতির। তারপরেই রাজ্য সরকার এক্সপার্ট কমিটি গঠন করে সেই কমিটি তদন্তেও আসে। তদন্ত শুরু করে সিআইডি। তারপরেই ৭ পিজিটি সহ ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করে রাজ্য স্বাস্থ্য ভবন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পরে ওই ৭ পিজিটি সাসপেন্ড প্রত্যাহার হয়। তিন প্রসূতিকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুস্থ হয়ে ওঠেন তারা, তবে ১১ মে মৃত্যু নাসরিন খাতুন নামে এক প্রসূতির। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রেখা সাউ সুস্থ হয়ে উঠলেও তার সদ্যজাতের মৃত্যু হয় ১৬ জানুয়ারি। প্রসূতি বিভাগের প্রধান হওয়ার কারণে মহম্মদ আলাউদ্দিন সাসপেন্ড হয়েছিলেন বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা যায়, অফিসিয়ালি ছুটি নিয়ে রাজ্যের বাইরে ছিলেন এমএসভিপি জয়ন্ত কুমার রাউত, ঘটনার পরেই ফিরে আসেন হাসপাতালে।

তাকেও সাসপেন্ড হতে হয়। মেডিক্যাল কলেজের এক আধিকারিক বলেন,একজন চিকিৎসক নিয়ম অনুযায়ী অবসর নিলেন। তিনি ৩৪ বছর কাজ করেছেন। নিয়ম মেনে তার কাগজ পত্র স্বাস্থ্য ভবনে পাঠানো হবে।তার পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধার বিষয় নিয়ে কি হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।তবে অবসর নেওয়া মহম্মদ আলাউদ্দিন কোন প্রতিক্রিয়া জানাতে চান নি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in