Sabuj Mancha : ‘প্রচারে গিয়ে রাজনীতির সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা দিন’ অনুরোধ জানিয়ে রাজনৈতিক দলের প্রার্থীদের স্মারকলিপি সবুজ মঞ্চের

Share

মেদিনীপুর 13 ই এপ্রিল :

‘প্রথম কর্মসূচি হোক পরিবেশ রক্ষা, রাজনৈতিক সদিচ্ছা চাই পরিবেশ রক্ষায় ‘এই বার্তা নিয়ে রবিবার সবুজ মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে আসন্ন বিধান সভা নির্বাচনে অংশগ্ৰহন কারি দল ও প্রার্থীর কাছে পশ্চিমবঙ্গে র ১৪ দফা পরিবেশের সমস্যা ও পশ্চিম মেদিনীপুরের ৪ দফা দাবি জানিয়ে স্মারক লিপি প্রদান করা হলো। যা নিয়ে পরে একটা সাংবাদিক সম্মেলন করলো সবুজ মঞ্চ।

মূলত বিপন্ন জলবায়ু, তাই এই রাজ্যে কার্বন নিঃসরন কমানো, বিপন্ন মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিপুরনের ব্যাবস্থা,নদী,খাল,বিল, জলাশয় ও জলাভূমী সংস্কার সংরক্ষন। সেই সঙ্গে ভূগর্ভের জল অপচয় বন্ধ করা ও সংরক্ষণ, সমুদ্র উপকুলের পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষা। পাশাপাশি বিভিন্ন ধরনের বর্জ্য – বিশেষ করে পৌর বর্জ্য, প্লাসটিক বর্জ্য, চিকিৎসা বর্জ্য, বিপজ্জনক বর্জ্য ইত্যাদির সঠিক ব্যাবস্থাপনা, একবাব ব্যাবহৃত প্লাসটিক বর্জন করা,শব্দ দূষন নিয়ন্ত্রন, বাজির জন্য আইন কঠোরতর করা ও তার প্রয়োগ, নিশিদ্ধ ডিজে ও বাসের এয়ার হর্ণ বন্ধ করা, বায়ূদূষন কমানোর ব্যাবস্থা করা। তাছাড়া স্পঞ্জ আয়রন কারখানা গুলো পরিবেশের বিধি মানছে না, জমিতে নাড়া পোড়ানো হচ্ছে যথেচ্ছ ভাবে, এগুলো মানতে বাধ্য করা ও বন্ধ করা।

সঙ্গে বনাধিকার আইন -২০০৬ কার্যকর করাও বনবাসীদের অরন্যের অধিকার রক্ষার অধিকারের স্বীকৃতি প্রদান, যথেচ্ছ গাছ কাটা সবুজ নিধন বন্ধ করা, বাস্তুতন্ত্র রক্ষা করতে পর্যটন শিল্পে রাশ টানা, পশুপাখি মাছ জীববৈচিত্রর সুরক্ষা, মাটির উপরিভাগের ধ্বংস রোধ করা, সুন্দরবনের পরিবেশ রক্ষা, রাজ্যের সীমানা ভাগ করে থাকাদেশ গুলির থাকা পরিবেশ সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্ৰহনের মতো সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পশ্চিম জেলার কাঁসাই, কেলেঘাই ও সুবর্ণরেখা নদী এই দূষনের শিকার। মেদিনীপুর শহর ও অন্যান শহরের দূষিত জল ও প্লাসটিক আবর্জনা সরাসরি কাঁসাই নদীতে পড়ছে। সংগঠনের দাবি শহরের দূষিত জল পরিশোধন করে নদীতে ফেলার ব্যাবস্থা হোক। কেলেঘাই নদীর পাড়ে কাপড় কল গুলোল বিষাক্ত জল নদীতে পড়ে দূষিত হচ্ছে নদী পাড়ের মাটি কেটে ইট ভাটা চলছে বন্ধ করতে হবে, সুবর্ণরেখা নদী থেকে যথেচ্ছ বালি উত্তলোন বন্ধ করে নদীর গতিপথ সচল রাখতে হবে।

নদী ভাঙ্গনের বড় সমস্যা তৈরী হয়েছে। এরই সঙ্গে মেদিনীপুর শহর সহ জেলার সর্বত্র যেকোনো অনুষ্ঠানে সাউন্ড লিমিটার ছাড়া মাইক ও ডিজে বাজানো যাবে না, বাসের এয়ার হর্ণ সহ যেকোন বেআইনি শব্দ বাজি নিয়ন্ত্রন করতে হবে মেদিনী পুর শহর সহ জেলার গ্ৰাম গুলোতে ২০১৬ সালের বর্জ্য ব্যাবস্থাপনা বিধি মানা হচ্ছে না। রাস্তার ধারে, নদীর পাড়ে, জলাভূমিতে আবর্জনা জমছে এই বিষয়ে সুষ্ঠ ব্যাবস্থা গ্ৰহন করতে হবে। ভূগর্ভের জল চাষের কাজে ব্যাবহারের জন্য অপরিমিত তোলা হচ্ছে,কারখানা গুলো SWID আইন লঙ্ঘন করে নদী, জলাশয় ও মাটির নীচের জল বিপুল পরিমানে তুলে নিচ্ছে পানীয় জলের ব্যাবসা করছে নিয়ন্ত্রনের ব্যাবস্থা নেই। জলাশয় গুলো সংরক্ষণ ও জল ধারনের ব্যাবস্থা করা। জেলার কেশিয়াড়ী থানার হাতিগেড়িয়াতে জঙ্গলের জল ধারন করার গুরুত্ব পূর্ণ জলাশয় টি বুজিয়ে ফেলা হচ্ছে এর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যাবস্থা নিতে হবে।

এই পরিবেশের সমস্যার কথা সংগঠনের প্রতিনিধিরা বিধান সভা পদ প্রার্থীদের কাছে স্মারকলিপির মাধমে তুলে ধরেন এবং প্রতিশ্রুতি চান তারা যেন প্রচারে গিয়ে পরিবেশের সমস্যা কথা গুলো বলেন এবং ক্ষমতায় এলে পরিবেশ নিয়ে কাজ করেন এবং অগ্ৰাধিকার দেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন সবুজ মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি রোশেনারা খান, সম্পাদিকা ঝর্ণা আচার্য্য সহ সভাপতি হীরক আট্য, কোষাধ্যক্ষ নরসিংহ দাস,সদস্য সোমা নায়েক, মৌমিতা বাঁকুড়া, ইন্দ্রদীপ সিনহা, সনাতন শীট, করবী বিশ্বাস, সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in