
মেদিনীপুর 7 ই মার্চ :
বিজেপির পরিবর্তনের ডাক দিয়ে সংকল্প রথ যাত্রার পর তৃণমূলের গঙ্গাজল দিয়ে শুদ্ধি করণ।তাদের অভিযোগ SIR এর নামে গনতন্ত্রের দেবতাদের হত্যাকারী অসুরদের বিষ যাত্রার পর গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করা হলো।এইদিন শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বললেন বিপ্লবী পবিত্র শহরকে অপবিত্র করেছে বিজেপি, তাই গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরন করা হলো।

দুপুরবেলায় যেসব রাস্তা দিয়ে মঞ্চ করে বক্তব্য রেখেছেন বিজেপি নেতা নেত্রীরা এবং যেসব রাস্তা দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রা সংকল্প রথ গিয়েছে সেই রাস্তা গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করল শাসক দল তৃণমূল যা নিয়ে সরগোল মেদিনীপুর জুড়ে। মূলত পরিবর্তনের ডাক দিয়ে এবং তৃণমূলকে রাজ্য থেকে বিতাড়িত করার জন্য সন্ত্রাসমুক্তি চেয়ে পরিবর্তন সংকল্প যাত্রায় ডাক দেয় বিজেপি। তাই এখন গোটা রাজ্যেই ভিন্ন ভিন্ন জেলায় বিজেপি রাজ্য নেতৃত্ব সহ কেন্দ্র নেতৃত্বরা উপস্থিত হয়ে এই রথযাত্রায় অংশ নিয়েছে।এদিন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরেও এই রথ যাত্রার কর্মসূচি নেওয়া হয়। প্রথমে রেল শহর খড়্গপুর হয়ে এই রথযাত্রা মেদিনীপুরে আসে।এরপর আমতলা জগন্নাথ মন্দির চক, স্কুল বাজার হয়ে গান্ধী স্ট্যাচুর কাছে আসে।সেখানে স্টেজ করে সভা বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ।এরপর সেই রথযাত্রা মেদিনীপুর থেকে বেরিয়ে কেশপুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখান থেকে ঘাটাল পৌঁছে যায়।

যদি ওই দিন মেদিনীপুর থেকে রথযাত্রা বেরোনোর পরেই জেলা শাসক দপ্তর এলাকা থেকে গঙ্গাজল ছিটানো হলো। একদম গোটা মেদিনীপুর শহর যে রাস্তা দিয়ে রথ এসেছিল সেই রাস্তা গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করল শাসক দল তৃণমূল। এদিন শহর তৃণমূলের নেতৃত্ব সহ তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে একঝাঁক তৃণমূল নেতাকর্মীরা এবং ওয়ার্ড কাউন্সিলররা রাস্তায় নেমে পড়েন। ব্রাহ্মণের দ্বারা গঙ্গা জলের ঘটি নিয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সেই ঘটি থেকে গঙ্গাজল রাস্তায় ছড়াতে ছড়াতে গোটা শহর তারা পরিক্রমা করে।এরপর দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর কুশপুতুল দাহ করা হয়।এরপর তারা কটাক্ষ ছুড়ে দেন বিজেপির নেতৃত্বের উপর। তাদের অভিযোগ যারা SIR নাম করে গণ দেবতার কবর দিয়েছে তারা রাসলীলা করতে এসেছিল এই মেদিনীপুরে, তাই মেদিনীপুরের ভূমি অপবিত্র হয়েছে। এই জন্য আমরা গঙ্গাজল দিয়ে পবিত্র করলাম।

এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন,” মেদিনীপুরের মাটি বিপ্লবীদের মাটি।তিনি অভিযোগ করে বলেন আজকে যারা গণতন্ত্রের হত্যাকারী অর্থাৎ এসআরের নাম করে আসল ভোটারদের নাম ডিলিটেডের মাধ্যমে নাম বাদ দিয়ে গনতন্ত্রের হত্যা করে এখানে রাসলীলা করতে এসেছে। এটা মেদিনীপুরের মানুষ ভালো চোখে দেখেনি। তিনি এও অভিযোগ করেন এর দ্বারা মেদিনীপুরের মাটি কলুষিত হয়েছে। তাই যে রাস্তা দিয়ে তারা এই বিষ রথ নিয়ে গেছেন সে রাস্তা দিয়ে আমরা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করেছি এবং সর্বশেষ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ বিন তুঘলক যিনি ১ কোটি ২৫ লক্ষ বৈধ ভোটার নাম বাদ দিয়েছে তার কুশপুতুল দাহ করা হলো।”

এ বিষয়ে বিজেপির জেলার সাধারণ সম্পাদক শুভজিৎ রায় বলেন,”এসব নাটক করে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় না। সারা পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। আজকে রথ যাত্রার ভিড় এবং চারিদিকে মানুষের হাত নেড়ে সম্বর্ধনা আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে তৃণমূলের মুখে জবাব দেবে মানুষ।”