Narayangarh BJP Sava: ক্ষমতায় আসার পর তৃণমূলের গুন্ডাদের উল্টে লটকানো হবে! নারায়ণ গড় থেকে হুংকার গিরিরাজ সিংয়ের

Share

নারায়নগড় 6 ই মার্চ :

পরিবর্তন যাত্রার জনসভা করতে বিরোধী দলনেতার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ধর্না প্রসঙ্গে এবং তৃণমূল নেতা-নেত্রীদের দৌরাত্ম্য নিয়ে কটাক্ষ করলেন মন্ত্রী।

পরিবর্তন যাত্রার জনসভা করতে এসে এবার তৃণমূলকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মঞ্চে সভা করার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ক্ষমতায় আসার পর তৃণমূল গুন্ডাদের উল্টে লটকানো হবে গাছে। প্রসঙ্গত উল্লেখ্য, গোটা রাজ্য জুড়ে চলছে এখন এস আই আর এর বিবেচনাধীন ভোটারদের বিচার পর্ব। আর অন্যদিকে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রাক্কালে তাদের রাজনৈতিক প্রচার সেরে ফেলছেন জোর কদমে। এক্ষেত্রে শাসক দল তৃণমূলের পাশাপাশি বিজেপি সিপিএম এবং কংগ্রেস প্রচার চালিয়ে যাচ্ছেন এলাকায় এলাকায়। তবে বিজেপি নজর দিয়েছে বেশি পরিবর্তন যাত্রায়। রাজ্যের বিভিন্ন জেলা প্রান্তরে প্রতিদিনই কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের নেতৃত্ব সহ বিজেপির নেতা-মন্ত্রীদের নিয়ে চলছে পরিবর্তন যাত্রা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার শেষ প্রান্ত নারায়ণ গড়ে পরিবর্তন যাত্রার জনসভায় যোগ দিতে ছুটে এলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মঞ্চে বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন শাসক দল তৃণমূলকে। এইদিন সাংবাদিকরা প্রথম তাকে প্রশ্ন করেন এস আই আর এর নাম বাদ যাওয়া নিয়ে মমতা ব্যানার্জির ধর্না নিয়ে এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,”মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছেন, অনুপ্রবেশকারী ঘুসপেটিয়া মুসলমান দের বাংলার ভোটার বানাতে চাইছেন তিনি। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্য করে বলেন আমি নির্বাচন কমিশনকে জানাবো যেন আরো ৫০ লক্ষ রোহিঙ্গা,মুসলিমদের নাম বাদ যায় এস আই আর এর তালিকা থেকে। তিনি কিছুটা কটাক্ষ করে এও বলেন, না হলে এই পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে। এরপর রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের তৃণমূল দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বিজেপি নেতা মন্ত্রীদের আশ্বস্ত করে বলেন,চিন্তা।করবেন না।

আগামী দিনে এই তৃণমূল দুষ্কৃতিদের উল্টে লটকে দেওয়া হবে। পাশাপাশি মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করে নেতা বলেন মমতা ব্যানার্জি বেরোজকারি মানুষদের হয়ে কথা বলেন না, কথা বলেন না কৃষকদের হয়ে।এইদিন তিনি দাবি করেন,মমতা ব্যানার্জি মহিলাদের ৩০০০ টাকা দেওয়ার কথা,দেননি।আমরা ক্ষমতায় আসার পর তিন হাজার টাকা করে মাসে দেব মহিলাদের।”

প্রসঙ্গত উল্লেখ্য,ভোট এখন শিয়রে আর তাই ভোটের আগে সব দলই রাজনৈতিক প্রস্তুতি সেরে ফেলছেন জোর কদমে। অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস আই আর এ ফাইনাল তালিকায় বাদ যাওয়া ভোটারদের নিয়ে কলকাতায় বসছেন ধর্নায়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in