Bjp MLA: একহাতে লক্ষ্মী ও অপর হাতে অন্নপূর্ণা ভাঁড় নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বিজেপি বিধায়ক! ভোটে জিতলে এক্সট্রা 3000 টাকা দেওয়ার দাবি

Share

ঘাটাল 2 রা মার্চ:

২৬ শে নির্বাচনে বাড়ি বাড়ি প্রচার বিজেপির।এবার তৃণমূলকে অনুসরণ করে লক্ষ্মীর সঙ্গে আরেকটি ভান্ডার নিয়ে প্রচার করল বিজেপি বিধায়ক শীতল কপাট।তিনি বললেন তৃণমূলের প্রকল্প যেমন বন্ধ হবে না নতুন করে আবার অন্নপূর্ণা ভাণ্ডায় এলাকার মহিলারা তিন হাজার টাকা করে পাবে। যদিও এই নিয়ে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল।

ভোটের নির্ঘণ্ট প্রকাশ না হলেও ভোটের প্রচার ইতিমধ্যে শুরু করেছে রাজনীতির দল গুলি। কোন কোন রাজনৈতিক দল দেওয়াল লিখছে প্রার্থী ছাড়াই কেউ কেউ বাড়ি বাড়ি প্রচার সেরে ফেলছেন দলীয় ব্যানারে। এক্ষেত্রে শাসক-বিরোধী কোন দলেই বাদ যাচ্ছেন না। তবে ঘাটালে নিজের সিট টি দখলে রাখতে প্রচারে নেমে পড়ল বিজেপি। দুটি ভাঁড় নিয়ে প্রচারে বিজেপি বিধায়ক।একহাতে লক্ষীর ভান্ডার আর এক হাতে অন্নপূর্ণা ভান্ডার।দুই হাতে দুই ভান্ডার নিয়ে বাড়ি বাড়ি প্রচারে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে।ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের সোয়াই গ্রামে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার করেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট।দুই ভান্ডার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বার্তা শীতলের।তার দাবি বিজেপিকে ক্ষমতায় আনুন বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার সাথে পাবেন বিজেপি সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তিন হাজার টাকা।

মূলত তৃণমূল সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলা ভোটারদের কাছে বেশ সাড়া ফেলেছে।এবারের ভোটের আগে অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা।যেখানে ছিল ১০০০ টাকা সেখানে বাড়ানো হয়েছে ১৫০০ হাজার টাকা।আর ১২০০ থেকে ১৭০০ টাকা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। যদিও শুরুতে লক্ষীর ভান্ডার প্রকল্পকে নিয়ে কটাক্ষ ও সমালোচনার সুর শোনা গিয়েছিল বিজেপি নেতৃত্বের মুখে।তাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস পাল্টা প্রচার করেছিল বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। কিন্তু ভোট বড় বালাই! এবার রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের একটি ভাঁড় হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বিজেপি বিধায়ক। প্রচারে গিয়ে তিনি মহিলাদের আশ্বস্ত করছেন বিজেপি ক্ষমতায় এলে কোনো প্রকল্প বন্ধ হবে না,উল্টে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে চালু হবে ৩০০০ হাজারের অন্নপূর্ণা ভান্ডার।ঘাটালে বিজেপি বিধায়কের এহেন বাড়ি বাড়ি প্রচারে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এই ঘটনায় কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল।

এই বিষয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন,” আমরা এ রাজ্যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে মহিলাদের স্বনির্ভর করার ডাক দিয়েছি।বিশেষ করে আমাদের নেতা অমিত শাহ বারবার মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা করছে। তাই আমরা প্রচার করছি যে আমরা ক্ষমতায় আসার পর মেয়েদের যতগুলো প্রকল্প আছে সেগুলো যেমন একদিকে চালু থাকবে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারের টাকা যেমন পাবে তেমনি এক্সট্রা করে অন্নপূর্ণা ভাণ্ডায় নতুন করে তিন হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের।যাতে তারা স্বনির্ভরশীল হতে পারে। শুধু পরিবর্তন নয় সেইসঙ্গে হিন্দুত্বের লড়াই এই ২৬ এর নির্বাচন।”

যদিও অন্যদিকে এলাকার তৃণমূল নেতা বিকাশ কর বলেন,”যেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে অপমান করছেন মহিলাদের সেখানে ওনার বিধায়ক এর ভুয়সী প্রশংসা কেন করছেন বুঝতে পারছিনা। আমরা উনাকে শুধু একটাই বার্তা দেবো যে উনি কিছুদিন পর প্রাক্তন বিধায়ক হয়ে যাবেন এলাকায়। তাই উনি এইসব না করে বরং ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের কাছে আরো পাঁচ হাজার কোটি টাকা আনুন,তাতে উনার এক শতাংশ ভোট উনি পেতে পারেন এলাকা থেকে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in