DLSA Programme: Bonded Labour System Abolition নিয়ে বিশেষ আলোচনা সভা DLSA তে

Share

মেদিনীপুর 13 ই ফেব্রুয়ারি:

Bonded Labour System Abolition এর ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মেদিনীপুর জর্জ কোর্টের A D R সেন্টারে অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা। এই আলোচনা সভার আয়োজক ছিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।

এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার গোপাল চন্দ্র বিশুই, জেলার পাবলিক প্রসিকিউটার রাজকুমার দাস, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ ঘোষ সহ অন্যান্যরা। এই পুরো অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন ও কাজলা জনকল্যাণ সমিতির প্রতিনিধিবর্গ। এদিন এই বিশেষ অতিথিবর্গ শ্রমিক শ্রেণীর আর্থিক সুরক্ষা বিষয় সহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্ন-উত্তর প্রতিযোগিতার মধ্য দিয়ে সমস্যা সমাধানের উপর আলোকপাত করা হয়।

তবে এদিন শ্রমিক শ্রেণীর বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয় এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয় তারাও উপায় বার করা হয়।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in