Health Camp : দ্যা মিশন হসপিটাল দুর্গাপুরের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির! হার্ট, জেনারেল, মেডিসিন রোগীদের দেখল ডাক্তারবাবুরা

Share

মেদিনীপুর 26 সে ফেব্রুয়ারী:

মেদিনীপুরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। উদ্যোক্তা মেদিনীপুর দ্যা মিশন হসপিটাল দুর্গাপুর সহযোগিতায় এবং কনফেডারেশন অফ পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সেই সঙ্গে রাজাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং মেদিনীপুর মহেশ্বরী মহিলা সমিতি ও স্কুল বাজার এক ছোটিশী কৌশিশ এর যৌথ উদ্যোগে।সারাদিন ব্যাপি স্বাস্থ্য শিবিরে প্রায় ২০০ শতাধিক মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।

মেদিনীপুর দ্যা মিশন হসপিটাল দুর্গাপুর সহযোগিতায় এবং কনফেডারেশন অফ পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সেই সঙ্গে রাজাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং মেদিনীপুর মহেশ্বরী মহিলা সমিতি ও স্কুল বাজার এক ছোটিশী কৌশিশ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। যেই শিবিরে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, জেনারেল ডাক্তার বাবু, মেডিসিন অস্থি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা দেখলেন এলাকার মানুষদের। এই স্বাস্থ্য ক্যাম্পে দেখানোর জন্য ভিড় দেখা গেল শহরবাসীর মধ্যে। সেই সঙ্গে এইদিন ফ্রিতে ব্লাড প্রেসার সুগার এবং ইসিজি করা হয় এই সংস্থা এবং সংগঠনের তরফ থেকে। এই দিনের অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকেরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন এলাকার কাউন্সিলর সমাজসেবী এবং বিশিষ্ট মানুষজনেরা।

চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ পার্থ পাল ( Medical Director of The Mission Hospital), ডাঃ দেবাশীষ ঘোষ(Medical Superintendent of The Mission Hospital), প্রসূতি ডাক্তার নম্রতা পারিদা, গাস্ট্রো গৌরব ভাদুড়ী, ডাঃ লীলাবতী ঠাকুর,অর্থো পেডিক ডাঃ অঙ্কিত রায়, নিউরো ডাঃ অভিষেক গুইন এবং জেনারেল সার্জন ডাঃ Jesintha।বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ছিলেন ডাঃ দেবব্রত চ্যাটার্জি, চন্দন রায়, দীপঙ্কর দে, এডি বর্মন, বজরং বর্মা,মনীষা খটিক, সঞ্জয় খটিক ,শকুন্তলা কোঠারি, প্রসেনজিৎ সাহা,সুমনা চক্রবর্তী, অমিত কুমার দে,সুবীর প্রামাণিক সহ অন্যান্যরা।

এইদিন স্বাস্থ্য ক্যাম্পে সমস্ত বিভাগ মিলিয়ে প্রায় ২০০ জন মানুষ সম্পূর্ণ বিনামূল্যে তাদের নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in