SIR List: SIR এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইলেকশন কমিশন! পশ্চিম মেদিনীপুরে বাদ আঠারো হাজার ভোটার, বিবেচনাধীন প্রায় লক্ষাধিক

Share

মেদিনীপুর 28 সে ফেব্রুয়ারি :

অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা এরই সঙ্গে প্রকাশিত হলো পশ্চিম মেদিনীপুরের চূড়ান্ত ভোটার তালিকা। যদিও এ তালিকা দিতে একটু দেরি হয়ে যায়। তবে শেষ পর্যন্ত তালিকা অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় লক্ষাধিক। অন্যদিকে বাদ গিয়েছে জেলার প্রায় ১৮ হাজার ভোটার।

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা (Electoral Roll) প্রকাশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (EC)। শনিবার এই তালিকা প্রকাশিত হয়েছে। ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৪৮ জনের নাম রয়েছে তালিকায়। ৬০ লক্ষেরও বেশি নাম এখনও বিবেচনাধীন। অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকার উপরে ভরসা করতে হবে তাঁদের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে বাদ পড়ল মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। এর মধ্যে খসড়ায় বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। Form 7 থেকে বাদ ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন। এই বাদের তালিকায় কারা আছেন, কমিশন তাদের তালিকায় একেবারে স্পষ্ট করে দিয়েছে। আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় আছে কি না, নাম বাদ (Deleted) নাকি বিবেচনাধীন (Under Adjudication)।

পাশাপাশি নতুন ইলেক্টোরাল রোল অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে মোট ভোটার ৩৮,০৭,০১১ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৯,৩৪,৫০৯ জন,স্ত্রী ভোটার ১৮,৭২,৪৭৫ জন,তৃতীয় লিঙ্গের সংখ্যা ২৭ জন।এসআইআর এর পর নতুন করে নাম উঠেছে ১২ হাজার ৫৪১ জনের।জেলার মোট নাম বাতিল হয়েছে ১৮,০৮৬ জন।মোট বিচারাধীন ভোটারের নাম ১ লক্ষ ৩ হাজার ৪৯৬ জন।

এইভাবে স্টেপ ফলো করলে আপনি আপনার চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে কিনা দেখে নিতে পারবেন
১. https://www.eci.gov.in/ ক্লিক করুন
২. পেজ খুলতেই আসবে Download Electoral Roll
৩. ক্লিক করুন, নতুন পেজ খুলে যাবে। State সিলেক্ট করুন ‘West Bengal’


৪. শুরুতেই ৬টি বক্স আছে। State-Year of Revision-Roll Type-District-Assembly Constituency-Select Language। পর পর পূরণ করুন। Captcha লিখুন
৫. Assembly Constituency বা বিধানসভা কেন্দ্রের নাম দিতেই নীচে ‘Part Number and Part Name’ চলে আসবে
৬. নিজের পার্ট নম্বর বা পার্টের নাম সিলেক্ট করে ক্লিক করুন ‘Download Selected PDFs’
৭. আপনার এলাকার ভোটার লিস্ট চলে আসবে। এর পরে Serial number মিলিয়ে দেখে নিন নাম আছে কি না



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in