Vidyasgar University : AIU এর 39 তম আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয় যুব উৎসবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার

Share

মেদিনীপুর 15 ই মার্চ :

৩৯ তম আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয় যুব উৎসবে (ইউনিফেস্ট) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার।মূলত চেন্নাইয়ের সত্যবামা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা আয়োজিত এই উৎসব ১৪ ই মার্চ, ২০২৬-এ সমাপ্ত হয়।ছাত্রছাত্রীরা সঙ্গীত, নৃত্য, থিয়েটার, সাহিত্য এবং চারুকলা বিষয় প্রতিযোগিতায় অংশ নেয়।

অবশেষে শেষ হলো ৩৯ তম আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয় যুব উৎসব (ইউনিফেস্ট) ২০২৫-২৬। মূলত এই উৎসব চেন্নাইয়ের সত্যবামা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা আয়োজিত হয় যা ১৪ই মার্চ, ২০২৬-এ সমাপ্ত হয়েছে। ভারতের নিউ দিল্লির এসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (AIU) এর আয়োজনে এই সাংস্কৃতিক উৎসবটি ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিভা প্রদর্শনের একটি মঞ্চ গড়ে তোলা হয়। গত ১০-১৪ ই মার্চ, ২০২৬-এ অনুষ্ঠিত এই পাঁচ দিনের অনুষ্ঠানে ২৮টি রাজ্যের ১৪৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল, যা ৮টি অঞ্চলে বিভক্ত ছিল।

এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সঙ্গীত, নৃত্য, থিয়েটার, সাহিত্য এবং চারুকলা বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এই।অনুষ্ঠানে অংশ নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়েছে, তারা যে তিনটি ইভেন্টে অংশ নিয়েছিল সেগুলিতে পদক জিতেছে।সেই পদক প্রাপক জনেরা হলেন – পশ্চিমী কণ্ঠ একক: উজ্জ্বয়িনী দাশগুপ্ত (৩য় স্থান),বিতর্ক: শ্রীজিতা ঘোষ ও দেবয়ান চক্রবর্তী (৩য় স্থান),পশ্চিমী গ্রুপ সঙ্গীত: শমর্থী ব্যানার্জি, কঙ্কনা হাজরা, ইরিন হোতা, উজ্জ্বয়িনী দাশগুপ্ত ও কুসুমিতা সাধু (৪র্থ স্থান)। এই পারফর্মে খুশি উপাচার্য।অধ্যাপক দীপক কুমার কর তাই সাংস্কৃতিক দলের সকল সদস্যকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে রেজিস্ট্রার ড. জে. কে. নন্দী তাদের সাফল্যে খুশি প্রকাশ করেছেন।

ছাত্র কল্যাণ বিভাগের ডিন, ড. অশোক কুমার, আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা, পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অবশেষে আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয় যুব উৎসবের সমগ্র যাত্রায় সমর্থনের জন্য উপাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি রেজিস্ট্রার, দল ম্যানেজার অধ্যাপক সুজিত কুমার পাল এবং মিঃ সুমন্ত সাহার সমর্থনের জন্য ছাত্রছাত্রীদের জাতীয় স্তরের অর্জনের কৃতিত্ব দিয়েছেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in