Sree Ram Nabami : ‘ হাই হ্যালো ছেড়ে জয় শ্রীরাম বলুন’ তরোয়াল হাতে বাইক মিছিল বিজেপি প্রার্থী শীতল কপাটের, অন্যদিকে জয় শ্রীরাম বলে রাম পুজো তৃণমূল সাংসদ দেবের

Share

ঘাটাল 27 সে মার্চ :

রাম নবমী উপলক্ষে একদিকে তরোয়াল হাতের মিছিলে দেখা গেল বিজেপি প্রার্থী শীতল কপাট কে। অন্যদিকে রাম পুজনের মধ্য দিয়ে রামনবমী পালন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের। বিজেপি প্রার্থী বললেন,’ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার’ অন্যদিকে তৃণমূল সাংসদ এর বক্তব্য ললিপপ না দেখিয়ে ভোটের প্রচার করুন।

শুক্রবার ছিল রাম নবমী।আর সেই রাম নবমী ঘিরে গোটা রাজ্যের সঙ্গে উদ্দীপনা মেদিনীপুরে।একদিকে নির্বাচন অন্যদিকে রাম নবমী এই দুই মিলে গোটা জেলা উৎসব মুখর। এইদিন সেই রাম নবমী উপলক্ষ্যে মিছিলে অংশ নিলেন ঘাটাল বিজেপি প্রার্থী শীতল কপাট। ঘাটাল বিধানসভার দাসপুর রাজনগরে তরোয়াল হাতে বাইক মিছিল করেন তিনি। তার সঙ্গে নেতৃত্ব দেন এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। বাইকে করে টানা মিছিল করলেন এলাকায়। পাশাপাশি তিনি সনাতনী ভাইদের উদ্দেশ্যে বললেন হিন্দুদের হোম ল্যান্ড হলো এই ভারত বর্ষ তারা রক্ষা করার দায়িত্ব তাদের সবার। তাই আজকে হাই হালার পরিবর্তে সবাইকে জয় শ্রীরাম বলার আহ্বান জানায়।

অন্যদিকে ঘাটালে এই দিন এক কর্মসূচি নিয়ে হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। তিনিও এদিন রামচন্দ্রের পূজনের পাশাপাশি জয়শ্রী রামের স্লোগান দেন। এরপর তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন,’ আজকের এই পবিত্র দিনে সবাইকে জয় শ্রীরাম এবং জয় সিয়া রাম বলে অভিনন্দন জানাই।’ এরপর সাংবাদিকদের বক্তব্য দিতে গিয়ে ঘাটাল মাস্টার সম্পর্কে বলেন ,” আমরা ভোটের সময় কেবলমাত্র বুলি আওড়ায় না বা কোন রকম ললিপপ দেখায় না। আমরা কথা দিয়েছিলাম ভোটে জিতলে ঘাটাল মাস্টার কাজ শুরু হবে সেই কথা রেখেছি এবং কাজ শুরু হয়েছে। কিন্তু বিরোধী বিজেপি প্রার্থীকে কাছে জানতে চাইব একবারের জন্যও কি উনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য চিঠি লিখেছেন কেন্দ্র কে? চিঠি লিখেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা জন্য এই ডবল ইঞ্জিন সরকারকে ? এই প্রশ্ন তোলেন দেব।

এ বিষয়ে বিজেপি প্রার্থী শীতল কপাট বলেন,” ভারত হচ্ছে হিন্দুদের হোম ল্যান্ড। আজকের শ্রীরাম নবমী, তাই বিগত দিনের মতো আজকেও রামচন্দ্রের পুজোর পাশাপাশি মিছিলে আমরা অংশ নিয়েছি। আজকে সমস্ত সনাতনীদের আমরা বলব বন্ধুদের হাই-হ্যালোর পরিবর্তে জয় শ্রীরাম বলুন। আমাদের স্লোগান ধর্ম যার যার অধিকার রক্ষা করা তার তার। তাই আজকে সকলে মিলে আমরা রামনবমীতে মেতে উঠেছি।

প্রসঙ্গত উল্লেখ্য,রামনবমী এবং নির্বাচন একসঙ্গে থাকায় রামনবমীকে কেন্দ্র করেই নির্বাচনে প্রচার চালাচ্ছে শাসকবিরোধীরা, এক্ষেত্রে কেউ ই কম যায় না।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in