Election 2026 : মোট 122 জন প্রার্থী নিয়ে পশ্চিম মেদিনীপুরের নির্বাচন ! 52 হাজার ভোটার বাদ রেখেই ভোট

Share

মেদিনীপুর 13 ই এপ্রিল :

বাদ পড়া ভোটারদের বাদ দিয়েই নির্বাচন শুরু হচ্ছে প্রথম দফা এই পশ্চিম মেদিনীপুরে। এবারে ১৫ টি বিধানসভায় মোট প্রার্থী সংখ্যা ১২২ জন। উল্লেখযোগ্য, মহিলা বুথের সংখ্যা ৪০৮ টি,মডেল বুথের সংখ্যা ১৫ টি সহ এইদিন যাবতীয় তথ্য তুলে ধরলেন জেলার জেলাশাসক তথা নির্বাচন আধিকারিক বিজিন কৃষ্ণ। সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা,সেন্ট্রাল বাহিনীর কমান্ডেন্ট সাল্লু এস মহারানা।

৫২ হাজার ভোটার বাদ রেখেই প্রথম দফাতে ১৫২ টি কেন্দ্রের সঙ্গে নির্বাচন হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের নির্বাচন। নির্বাচনে প্রাক্কালে এদিন এই নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরলেন জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক বিজিন কৃষ্ণ,পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং সেন্ট্রাল বাহিনীর আধিকারিক সাল্লু এস মহারানা (কমান্ডেন্ট ২৩২ ব্যাটালিয়ান)। এদিন জেলাশাসকের তথ্য দেয়া অনুযায়ী এই পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভায় মোট ১২২ জন ক্যান্ডিডেট লড়াই করছেন এবারের ২০২৬ এ বিধানসভা নির্বাচনে। যেহেতু ৫২ হাজার ভোটার বিচারাধীন তাই এবারে জেলায় মোট ভোটারের সংখ্যা কমে হয়েছে ৩৭ লক্ষ ৭০ হাজার ৭৯৪ জন।যার মধ্যে পুরুষ ভোটার ১৯ লক্ষ ১৯৫৪৬ জন মহিলা ভোটার ১৮ লক্ষ ৫১ হাজার ২২৮ জন। যেখানে তৃতীয় লিঙ্গের সংখ্যা রয়েছে কুড়িজন ।

এছাড়া স্পেশাল শারীরিক প্রতিবন্ধী ভোটারের সংখ্যা রয়েছে ২০,৩৯৭ জন। মোট পোলিং স্টেশন ৪৩৩ টি, এক্সুলারি পিএস ৪৭৫৩ টি। এবারে মহিলা বুথে সংখ্যা গোটা জেলায় মোট ৪০৮ টি করা হয়েছে। যেখানে মডেল বুথের সংখ্যা হচ্ছে ১৫ টি। এবারে ভোট গণনা হবে ঘাটাল ডিভিশনের ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, অন্যদিকে খড়গপুর ডিভিশনে খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয় এবং মেদিনীপুরে মেদিনীপুর কলেজ। তবে এবারে কেশপুর সহ বিভিন্ন ভিন্ন স্পর্শকাতর বুথ গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে বলে জানান নির্বাচন আধিকারিক।

সেই সঙ্গে কেশপুর এইদিন বিধান সভাতে রুট মার্চ করা হলো সেন্ট্রাল বাহিনীকে নিয়ে। এ বিষয়ে যাবতীয় তথ্য তুলে ধরলেন জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণ।





Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in