
মেদিনীপুর 20 ই মে :
ছ-ছটি ডায়ালাইসিস মেশিন নিয়ে শুরু হচ্ছে RX অন্বেষনা হাসপাতালের পথচলা। অভিনেতা গোবিন্দা এবং অভিনেত্রী মহিমা চৌধুরীর হাত ধরে এই হাসপাতালের শুভ উদ্বোধন হতে চলেছে আগামী ২২ শে মে। শহরের মানুষের জন্য ফ্রি অ্যাম্বুলেন্সের সুবিধা সহ একগুচ্ছ চিকিৎসা সংক্রান্ত সুবিধার কথা জানালেন হাসপাতালের কর্ণধার ত্রিনাথ চ্যাটার্জি ও তার পরিবার।

শুধু জেলা নয়,গোটা রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। কেননা নামেই সুপার স্পেশালিটি হসপিটাল এছাড়াও একগাদা নার্সিংহোম জেলা জুড়ে তারপরও স্বাস্থ্যে চিরদিনই বঞ্চিত বাঙালি আর বাংলা। তাই কোন রোগ নির্ধারণ করতে এবং ট্রিটমেন্টের জন্য দৌড়ে যেতে হয় ব্যাঙ্গালোর কিংবা চেন্নাই। তবে এবার আর যেতে হবে না ব্যাঙ্গালোর বা চেন্নাই,হাতের সামনে মাল্টি স্পেশালিটি সুবিধা নিয়ে উদ্বোধন হতে চলেছে আর এক্স অন্বেষনা হাসপাতালের। যা নিয়ে উৎসাহ চ্যাটার্জি পরিবার। মূলত মেদিনীপুর শহরের হাসপাতালের বিপরীতে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সুবিধা, ডায়ালিসিসের সুবিধা সেইসঙ্গে রোগীকে বাড়ি থেকে তুলে আনতে ফ্রী অ্যাম্বুলেন্স সুবিধা নিয়ে এই হাসপাতালের উদ্বোধন হতে চলেছে মেদিনীপুরে। পাশাপাশি এই হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে রয়েছে আয়ুষ্মান এবং স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা।

তাছাড়াও এই হাসপাতালে ১০১ টি পর্যাপ্ত বেড থাকছে, থাকছে অপারেশন করার সময় অন্য ডাক্তারের পরামর্শের সুবিধা। আগামী বাইশে মে অভিনেতা গোবিন্দা এবং অভিনেত্রী ক্যান্সার সারভাইবার মহিমা চৌধুরীর হাত ধরেই এই হাসপাতালের সূচনা হবে বিকেল বেলায়। এই দিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এই হাসপাতালের যাবতীয় চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে তথ্য তুলে ধরলেন এই হাসপাতালের কর্ণধার ত্রিনাথ চ্যাটার্জি ও তার পরিবার। পাশাপাশি এই দিন আন্তর্জাতিক সাঁতারু আফরিন জাবি কে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়, দেওয়া হয় আর্থিক সাহায্য প্রায় এক লক্ষ টাকা। সেইসঙ্গে ঘোষণা করা হয় এই হাসপাতালের ব্যান্ড অ্যাম্বাসেডর হবে মেদিনীপুরের,আন্তর্জাতিক সাঁতারু আফরিন জাবি। যেই ঘোষণা নিয়ে রীতিমত উৎসাহ উদ্দীপনা মেদিনীপুর জুড়ে।

এই বিষয়ে উদ্যোক্তা কর্ণধার ডাঃ ত্রিনাথ চ্যাটার্জি বলেন,” মহামারী Covid এর সময় মায়ের মৃত্যু হয়, যার আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে আমাদের মধ্যে। সেই সময় চিকিৎসকরা জানিয়েছিল মহামারী করোনার এফেক্ট এর জন্যই মৃত্যু হয়েছে মায়ের, যা নিয়ে আমরা প্রচন্ডভাবে ভেঙে পড়েছিলাম। তারপর থেকেই ঠিক করেছিলাম আমরা একটি হাসপাতাল গড়ে তুলব যার কাজই হবে রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া, সেইসঙ্গে মৃত্যুর কারণ তাকে সঠিকভাবে জানানো। তাই মেদিনীপুরের সদর হাসপাতালের ভার কমাতে সেই সঙ্গে দুস্থ অসুস্থ মানুষের সাহায্য করার উদ্দেশ্যেই আমাদের এই হাসপাতাল আমরা চালু করতে চলেছি। যা উদ্বোধন হবে অভিনেতা গোবিন্দা এবং অভিনেত্রী মহিমা চৌধুরীর হাত ধরে।”

অন্যদিকে তার সহধর্মিনী ডাঃ প্রিয়াঙ্কা চ্যাটার্জী বলেন,”আমাদের দুজনের স্বপ্নই এক আর সেই স্বপ্নকে বাস্তবে পূরণ হতে দেখে আমরা খুবই খুশি। অনেক বাধা-বিপত্তি এসেছে এই হাসপাতাল গড়ে তোলার ক্ষেত্রে এবং সেই বাধা-বিপত্তি কাটিয়েই আমরা সফল হওয়ার দৌরগোড়ায়। আমরা চাই মানুষ তার সঠিক চিকিৎসা পাক এই হাসপাতাল থেকে। সেই সঙ্গে যাতে গরিব মানুষ গুলি কোনভাবেই চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা বিভিন্ন রকম সুবিধা দেব। গোটা শহরের মানুষের জন্য সুবিধা রয়েছে ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা।”

যদিও এই দিন এই সম্বর্ধনা পেয়ে আপ্লুত আন্তর্জাতিক সাঁতারু আফরিন যাবি। তিনি বলেন এই ধরনের মানবসেবাই যুক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করি। আমি চাই যেন উনারা সঠিক চিকিৎসা দেন এই শহরও জেলার মানুষদের।