
মোহনপুর 1 লা জুন :
ছয় বন্ধু স্নান করতে নেমেছিল নদীতে কিন্তু তলিয়ে গেল তিনজন। স্থানীয়দের চেষ্টায় তিনজনকে উদ্ধার করা গেলেও মৃত্যু হল তিন কিশোরের। যা নিয়ে এলাকায় শোকের ছায়া। যদিও এই তিনজনের ছয়জনেরই বাড়ি খড়্গপুর শহরে। তবে সঠিক যে কি কারণ তা নিয়ে ধোঁয়াশা স্থানীয়দের মধ্যে যদিও তদন্ত শুরু করেছে পুলিশ।

ফের মর্মান্তিক দুর্ঘটনা মেদিনীপুর শহরের কাঁসাই নদীতে। ছয় বন্ধু মিলে প্ল্যান করেছিল নদীতে তারা স্নান করবে এবং মজা করবে। কিন্তু সেই মজাই কাল হয়ে দাঁড়ালো মৃত্যুর। স্নান করতে নেমে অগভীর জলে তলিয়ে গেল ছয় বন্ধুই। কোনক্রমে তিনজন বেঁচে ফেলল বাকি তিনজন তলিয়ে যায়। তাদের চিৎকারে এলাকার মানুষ দৌড়ে এসে তলিয়ে যাওয়া কিশোরদের।উদ্ধার করা হয়। সূত্র অনুযায়ী জানা যায় এরা সবাই খড়্গপুরের বাসিন্দা। মৃত তিন কিশোরের নাম হলো নিখিল চার্য( ১৬),কোলেব দিবাঙ্গ(১৫)জেনিথ চার্য(১৭)। এদের প্রত্যেকের বাড়ি খড়গপুরের পৌরসভায়।তারা খড়গপুর মোহনপুর এ্যানিকেত বাঁধের কাছেই নেমেছিল স্নান করতে। যদি ওই ঘটনায় তাদের উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন খতিয়ে দেখা হচ্ছে কারণ।

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও এখানে জলে ডোবার ঘটনা ঘটেছে। প্রতিবছরই এখানে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় কেউ না কেউ। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে খইরুল্লা ড্যাম্পেও গত বছর জলে তলিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।।

স্থানীয় তপন সামন্ত, স্বরুপ দাসরা বলেন,’সকালবেলায় ছয় বন্ধু মিলে এসেছিল এই অনিকেত গেটের বাঁধের কাছে স্নান করতে কিন্তু তারা জলের গভীরতা না বুঝে নেমে পড়ে। এরপর এই অগভীর জলের ছয় বন্ধুই তলিয়ে যায়। পরে তিনজনকে উদ্ধার করা গেল আর তিনজনকে উদ্ধার করা যায়নি।তারা মারা যায় এই জলে। এদের প্রত্যেকের বাড়ি খড়্গপুরে।