
মেদিনীপুর 31 সে মে :
ভোট পর্ব মিটতেই এবং সরকার পরিবর্তন হতেই গ্রেপ্তার একে একে তৃণমূলের নেতা মন্ত্রী, জেলা পরিষদের সদস্য-সদস্যা সহ একাধিক কাউন্সিলর। গোটা রাজ্যের সঙ্গে মেদিনীপুরও গ্রেফতার একাধিক। এদিন গ্রেফতার করা হল ১৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিশ্বনাথ পাণ্ডব তার ছেলে প্রসেনজিৎ পান্ডব এবং ভাইপো রঞ্জিত পান্ডবকে। অন্যদিকে গতকাল গ্রেফতার করা হয়েছে তৃণমূল জেলা পরিষদের সদস্যা কল্পনা সিট এবং তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট কে। পাশাপাশি চন্দ্রকোনা থেকে লক্ষী ভান্ডার এর ভুয়া একাউন্ট দেখিয়ে গ্রেফতার করা হয় গৌতম দণ্ডপাট নামে একজন তৃণমূল নেতাকে।

পালা বদল হতেই রাজ্যের সঙ্গে জেলায় জেলায় গ্রেপ্তার একাধিক তৃণমূল নেতা মন্ত্রী, কর্মী এবং জেলা পরিষদের সদস্য সদস্যা যা নিয়ে উত্তেজনা জেলায়। পশ্চিম মেদিনীপুরেও এই ঘটনার ব্যতিক্রম ঘটেনি। গতকাল নারায়ণগড় থেকে গ্রেফতার করা হয় পুরনো মামলায় এবং রেপ ও পকসো কেসে তৃণমূল নেতা তথা এলাকার অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট কে। অন্যদিকে বালি মাফিয়া এবং অবৈধ টাকা ট্রানজাকশনে গ্রেফতার করা হয় জেলা পরিষদের সদস্যা তৃণমূল নেত্রী কল্পনা সিট কে। এরপর রাত শেষে এদিন সকালবেলায় গ্রেফতার করা হল মেদিনীপুর শহর, মেদিনীপুর পৌরসভার তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাপুটে নেতা বিশ্বনাথ পান্ডব তার ছেলে প্রসেনজিৎ পাণ্ডব এবং তার আত্মীয় রঞ্জিত পাণ্ডব কে। তাদের বিরুদ্ধে মারধর তোলাবাজি ভয় হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। যা নিয়ে জেলা এখন সরগরম।

যদিও তৃণমূল নেতা নেত্রীরা বলেছেন সময় এখন খারাপ তাই আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশের বক্তব্য এর আগে এদের বিরুদ্ধে একাধিক মামলা ছিল, যে মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই দিন অভিযুক্তকে মেদিনীপুর কোর্টে তোলা হলে, চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এ বিষয়ে তৃণমূল নেতা তথা প্রাক্তন শহর সভাপতি অভিযুক্ত বিশ্বনাথ পাণ্ডব বলেন,” ভোটে হারার পর ওরা বাড়িতে বয়ে এসে মেরে দিয়ে গিয়েছে, এরপর এখন সময় খারাপ তাই একাধিক কেস দিয়ে গ্রেফতার করেছে।”

অন্যদিকে এ বিষয়ে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন,” নারায়ণগড় থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই লক্ষ্মী শীটের বিরুদ্ধে আগে পকসো মামলা, রেপ কেস এবং মারধরের অভিযোগ ছিল। এতদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল। এরপর তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কল্পনা সিট কে নতুন মামলায় গ্রেফতার করা হয়েছে। তার কারণ এলাকার বালিমাফিয়া এবং সেই বালি মাফিয়ার টাকা ট্রানজাকশনের ক্ষেত্রে গ্রেপ্তার লক্ষ্মী শীট।