
মেদিনীপুর 6 ই জুন :
সামাজিক দায়বদ্ধতার কথা মাথা রেখে সেই সঙ্গে গ্রীষ্মকালীন রক্তের সংকটে সাহায্যের জন্য এগিয়ে এলো বামেরা। এদিন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল সিপিআইএমের মেগা রক্তদান শিবিরের। পুরুষ মহিলা মিলে প্রায় দুই শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন এই শিবির এসে। এইদিন রক্তদাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক সাঁতারু আফরিন জাবি সহ সিপিআইএমের নেতা নেতৃত্বরা। এদিন বিশেষ ভাবে সংবর্ধিত করা হয় এই আন্তর্জাতিক সাঁতারুকে।

সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিগত বছর গুলির মতো এবারও রক্তের গ্রীষ্মকালীন সংকট মেটাতে এগিয়ে এলো বামেরা। এইদিন সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজন করল এক বিশাল রক্তদান শিবিরের। মেদিনীপুর শহরের মীরবাজারে কৃষক ভবনে আয়োজিত এই শিবিরে উৎসবের মেজাজে রক্ত দিলেন দুই শতাধিক রক্তদাতা। যার মধ্যে মহিলা রক্তদাতা ছিলেন ৩২ জন। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুরের ‘জলকন্যা’ ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু আফরিন জাবি। এদিন আফরিন জাবিকে সিপিআইএম পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাঁর আগামী লক্ষ্য ক্যটোলিনা প্রণালী অভিযানে সহযোগিতা হিসেবে দশহাজার টাকা নগদ তুলে দেওয়া হয়। এদিনের শিবির ঘিরে কমবয়সী রক্তদাতাদের উৎসাহ ছিল তুঙ্গে।

এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ বি বি মন্ডল,আফরিনের বাবা পিয়ার আলি, সিপিআইএম জেলা সম্পাদক বিজয় পাল, প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায়,সিপিআইএম রাজ কমিটির সদস্য তাপস সিনহা, রাজ্য কমিটির সদস্যা গীতা হাঁসদা প্রমুখ। মেদিনীপুর শহর ও শহর সংলগ্ন এলাকার রক্তদাতারা এদিনের শিবিরে রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গণনাট্য সংঘের শিল্পীরা।