Vidyasgar University : ‘Khelega Bharat, Jeetega Bharat’ বার্তায় তিন দিনের জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের শুভ সূচনা

Share

মেদিনীপুর 30 সে আগস্ট :

Khelega Bharat, Jeetega Bharat’ বার্তায় তিন দিনের জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের শুভ সূচনা হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। মুলত ২৮ শে আগষ্ট শুরু হয়েছিল আজ তার শেষ দিন, আজকে অনুষ্ঠিত হয়েছিল ‘Sundays on Cycle’।

বর্তমান ব্যস্ত জীবনে শরীর ও মনকে সুস্থ রাখতে সাইকেল চালানোর কার্যকারিতাকে সর্বসমক্ষে তুলে ধরতে Ministry of Youth Affairs & Sports এর পৃষ্টপোষকতায় আজকের এই Special Edition of Sundays On Cycle অনুষ্ঠিত হয়েছিল।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Prof. Dipak Kumar Kar এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলো ও নিয়মিত সাইকেল চালানোর মতো অভ্যাস অত্যন্ত জরুরি, একই সাথে এটি পরিবেশ বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতেও সাহায্য করবে। আধুনিক জীবন যাত্রায় আমাদের শারীরিক নড়াচড়া অনেক কমে গেছে, নিজেকে সচল রাখতে এবং শারীরিক ভাবে রোগমুক্ত রাখতে প্রতিদিন অন্তত কিছুটা সাইকেল চালানো অভ্যাস করা উচিত। এই অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রী, অধ্যাপক – অধ্যাপিকা, অধিকারিকবৃন্দ ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ৬০ জন উৎসাহী আরোহী এই সাইকেল র‍্যালিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।

বিদ্যাসাগর ভবনের সামনে থেকে শুরু হয়ে সম্পূর্ণ র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসের ভেতরেই আবর্তিত হয়ে পুনরায় বিদ্যাসাগর ভবনের সামনে এসে শেষ হয়।সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেন ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষাকর্মী বৃন্দ যেভাবে আজ স্বতঃস্ফূর্ত ভাবে এই র‍্যালীতে যোগ দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *